পটুয়াখালীতে তাবলিগের সাদপন্থী বিরোধীদের মানববন্ধন Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




পটুয়াখালীতে তাবলিগের সাদপন্থী বিরোধীদের মানববন্ধন

পটুয়াখালীতে তাবলিগের সাদপন্থী বিরোধীদের মানববন্ধন




স্টাফ রিপোর্টার:টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনার প্রতিবাদে তাবলিগের সাদ পন্থিদের বিরোধীদের আয়োজনে পটুয়াখালীতে ঘন্টাব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী মানব বন্ধন কর্মসূচী পালন করে আলেম ওলামা ও মুসুল্লীরা। তাবলিগ জামাতের শত শত সদস্য জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জড়ো হন।

এ সময় টঙ্গী ইজতেমার মাঠে অবস্থানরত সাধারন মুসল্লি ও ওলামা হযরতদের উপর সাদপন্থিদের উগ্র ও ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানান বক্তারা। একই সাথে হামলায় অংশগ্রহণকারী সাদপন্থীদের ব্যাপারে প্রশাসনের ব্যবস্থা গ্রনের পাশাপাশি তাদের সকল কর্মকান্ড বন্ধের দাবী জানান তারা। মানব বন্ধন শেষে জেলাপ্রশাসকের নিকট স্মারকলিপি দেন তারা।

জেলা মারকাজের আহলে শুরা মোঃ নুরুল ইসলাম মাতুব্বর জানান, মুরব্বিদের পরামর্শে আজ দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে পটুয়াখালীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি ও মানব বন্ধন করা হয়েছে।

এসময় জেলা মারকাজের আহলে শুরা মাওলানা রুহুল আমিন, জেলা বেফাকের সভাপতি মাওলানা আবুল কাশেম, জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবু সাইদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD