পটুয়াখালীতে তাপবিদ্যুৎ টাওয়ার কেরে নিলো শ্রমিকের প্রান Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




পটুয়াখালীতে তাপবিদ্যুৎ টাওয়ার কেরে নিলো শ্রমিকের প্রান

পটুয়াখালীতে তাপবিদ্যুৎ টাওয়ার কেরে নিলো শ্রমিকের প্রান




পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালির কলাপাড়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের মেইন লাইনের জন্য নির্মাণাধীন ২শত ফুট উঁচু টাওয়ার থেকে পড়ে মোয়াজ্জেম হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্বটিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোয়াজ্জেম হোসেন সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের মোস্তফা আহমেদের ছেলে। তিনি জিএম কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী শ্রমিক বখতিয়ার ইসলাম জানান, দুই লাখ ৩২ হাজার ভোল্টের বিদ্যুৎ টাওয়ারের উপরে কাজ করছিলেন মোয়াজ্জেম। হঠাৎ সেফটি বেল্টের লক ছিড়ে প্রায় দুইশত ফুট উপর থেকে তিনি নিচে পড়ে যান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান বলেন, এ ঘটনায় তদন্ত ও বিচার করা হবে। শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিতেও জোর দেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD