পটুয়াখালীতে চোর মনির আটক Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা দেশের ১৩তম প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে সোমবার তারেক প্রধানমন্ত্রী হলে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বীর বাসায় ফুল নিয়ে মাসুদ সাঈদী ভোটের বিরোধকে কেন্দ্র করে কাঁঠালিয়ায় সংঘর্ষ, আহত দুই নারী জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান কুয়াকাটার পর্যটনে নির্বাচন প্রভাব ফেলেছে ভালোবাসা দিবসে ইরান ইস্যু, ট্রাম্পের নির্দেশ পেলেই শুরু হতে পারে বড় অভিযান মঙ্গলবারের মধ্যে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ! বিএনপি পেল সর্বাধিক আসন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ




পটুয়াখালীতে চোর মনির আটক

পটুয়াখালীতে চোর মনির আটক




 

অনলাইন ডেস্ক:চুরি করার সরঞ্জাম, চোরাই স্বর্নালঙ্কার ও নগদ লক্ষাধিক টাকাসহ এলাকার চিহ্নিত পেশাদার চোর মনিরকে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ। শুক্রবার দুপুরে চোরাই স্বর্নালঙ্কার বিক্রিকালে তাকে হাতেনাতে আটক করা হয়েছে।

এসময় তার স্বীকারোক্তি অনুসারে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারার ভাড়া বাসা থেকে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। এসআই নাজমুল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল মনিরকে আটক করে। মনির পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার সুলতানের ছেলে।

পুলিশ জানায়, মনিরের কাছ থেকে দুটি স্বর্নের বালা, এক জোড়া কানের দুল, একটি চেইন, নগদ এক লাখ তেইশ হাজার পাঁচ শ’ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও চুরির কাছে ব্যবহৃত প্রায় বিভিন্ন তালার অর্ধশতাধিক চাবি, প্লায়ার্স, ড্রিল মেশিন, চাকু, স্ক্রু ড্রাইভার, লোহার তৈরি শাবল, ডিজিটাল ক্যামেরা, মোবইলসেটসহ দরজা ও তালা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

চোর মনির আটকের খবর পেয়ে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন সময়ে চুরি হওয়া মালামাল ফেরত পেতে লোকজন থানায় ভিড় করে।

এ ঘটনায় মামলা হয়েছে। মনিরের বিরুদ্ধে আমতলী থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD