নৌ-পুলিশের অভিযান:হিজলায় তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নৌ-পুলিশের অভিযান:হিজলায় তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ

নৌ-পুলিশের অভিযান:হিজলায় তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ




হিজলা প্রতিনিধি॥  ইলিশ রক্ষার ২২ দিনের সরকারী নিষেধাজ্ঞা চলাকালীন সময় জেলার হিজলা উপজেলার নৌ-পুলিশের অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের প্রায় তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ ও ট্রলার মালিকসহ আট জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আটককৃতদের মধ্যে দুইজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছর করে কারাদন্ড ও অন্যান্যদের নগদ অর্থ জরিমানা করা হয়েছে।

হিজলা নৌ-পুলিশের ওসি শেখ বেল্লাল হোসেন জানান, মা ইলিশ আহরনের জন্য ট্রলারভর্তি করে অবৈধ কারেন্ট জাল নিয়ে যাওয়ার সময় মেঘনার শাখা নদী বাউসিয়া পয়েন্ট থেকে তিন বস্তা জাল ও ট্রলারের মালিকসহ আট জেলেকে আটক করা হয়। এসময় ট্রলার থেকে প্রায় তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা। পরে আটককৃতদের উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের ভ্রাম্যমান আদালতে সোর্পদ করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাল ব্যবসায়ী ইউসুফকে এক বছর দুইমাস, ট্রলার মালিক আব্দুল জব্বারকে একবছরের কারাদন্ড এবং তাদের সহযোগি শাওন, বেল্লাল, মিলন, শাহাদাত, আসিফুল হুদা ও জাহিদুল ইসলামকে পাঁচ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেন। দন্ডপ্রাপ্তরা সবাই মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ মাদানবুনিয়া গ্রামের বাসিন্দা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD