নেছারাবাদে ৫৪ পিস ইয়াবাসহ ফুয়াদ গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নেছারাবাদে ৫৪ পিস ইয়াবাসহ ফুয়াদ গ্রেফতার

নেছারাবাদে ৫৪ পিস ইয়াবাসহ ফুয়াদ গ্রেফতার




জেলা প্রতিনিধি॥  নেছারাবাদে ৫৪ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ফুয়াদ(৩৮) -কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) কে,এম তারিকুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নীরবের পুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৫৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী ফুয়াদ জগন্নাথকাঠি গ্রামের আলী আকবরের ছেলে।এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

নেছারাবাদ থানার ওসি জানান, ফুয়াদ উপজেলার একজন চিহ্নত মাদক কারবারি। এতদিন তাকে হাতেনাতে ধরার জন্য চেষ্টা অব্যহত ছিল। মঙ্গলবার গোপন সংবাদে ইয়াবা বিক্রিকালে নীরবের পুল এলাকা থেকে তাকে ওই ইয়াবাসহ গ্রেফতার করা হয়। জানাগেছে, ফুয়াদ দীর্ঘ বছর থেকে ভিবিন্ন রাজনৈতিক ক্যাডারদের আশ্রয়স্থলে থেকে রমরমা ইয়াবা বানিজ্য করে আসছিল। তার কাছ থেকে খুচরা ব্যবসায়িরা ইয়াবা কিনে উপজেলার ভিবিন্ন জায়গায় ছড়িয়ে দিত।

এলাকাসূত্রে জানাযায়, ফুয়াদ এর আগেও কয়েকবার ইয়াবা নিয়ে গ্রেফতার হয়েছিল। তাকে ধরতে গিয়ে ফুয়াদের পরিবার কর্তৃক পুলিশ আক্রমনের শিকার হয়ছিলেন। তবে ফুয়াদ ইয়াবা নিয়ে একাধিকবার গ্রেফতার হলেও জেল থেকে বেরিয়ে অনেকটা নির্ভয়ে এলাকায় মাদকের অভয়ারন্য গড়ে তুলেছিল। তার গ্রেফতারে এলাকায় সস্তি নেমে এসেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD