নাজিরপুরে খালাতো ও মামাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নাজিরপুরে খালাতো ও মামাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা

নাজিরপুরে খালাতো ও মামাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা

নাজিরপুরে খালাতো ও মামাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মাদরাসা ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে দুইটি পৃথক মামলা দায়ের করেছে ছাত্রীর বাবা।

 

 

মঙ্গলবার (৩ আগস্ট) রাতে করা ওই মামলায় আসামি করা হয় খালাতো ভাই আল-আমিন (১৮) ও মামাতো ভাই মেরাজুল ইসলাম ডাকুয়াকে (২২)।

 

 

অভিযুক্ত খালাতো ভাই আল-আমিন হাওলাদার উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের বাঘাজোড়া গ্রামের আবুল বাশার হাওলাদারের ছেলে এবং মামাতো ভাই মেরাজুল ইসলাম ডাকুয়া একই গ্রামের মোস্তফা ডাকুয়ার ছেলে। ওই ছাত্রী নানা বাড়িতে থাকে।

 

 

জানা যায়, ওই মাদরাসা ছাত্রীর বাবা-মা কাজের জন্য খুলনায় থাকেন লেখাপড়ার জন্য নানা বাড়িতে থাকতেন। এ সুযোগে খালাতো ভাই আল-আমিন প্রেমের অভিনয় করে। গত ৭ এপ্রিলসহ বিভিন্ন সময় ধর্ষণ করে। এর পরে গত ২২ মে মামাতো ভাই মেরাজুলও তাকে জোর করে ধর্ষণ করে। সম্প্রতি পিতা-মাতা বাড়িতে এলে ওই মাদরাসা ছাত্রী বিষয়টি তাদের জানায়।

 

 

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুজ্জামান জানান, ধর্ষকরা ভুক্তভোগী মাদরাসা ছাত্রীর মামাতো ও খালাতো ভাই হওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলে। পরে ব্যর্থ হয়ে মামলা করে। ভুক্তভোগী ছাত্রীকে মেডিক্যাল পরীক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD