নাজিরপুরে ইজিবাইক ছিনতাইকালে আটক -১ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নাজিরপুরে ইজিবাইক ছিনতাইকালে আটক -১

নাজিরপুরে ইজিবাইক ছিনতাইকালে আটক -১




পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে মো. জাহাঙ্গির হোসেন হাওলাদার (৪৫) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে ওই ইজিবাইক ছিনতাই কালে মেহেদী হাসান রনি (২৫) নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

ঘটনাটি ঘটেছে রবিবার (১৮ফেব্রুয়ারী) সকালে উপজেলার শেখমটিয়া ইউনিয়নের খেজুরতলা বাজারে। আটককৃত মেহেদী হাসান রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার জালুকা গ্রামের আয়নাল হকের ছেলে।

থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ্ আলম হাওলাদার বলেন, আটককৃত রনি আন্ত: জেলা অজ্ঞান পার্টির সদস্য। ওই দিন সকালে সে তার অন্য এক সহযোগী মিলে উপজেলার মাটিভাঙ্গা থেকে ওই ইজিবাইকটি যাত্রী বেশে উঠে। পথে চালককে চেতনা নাশক কোন কিছু খাইয়ে অজ্ঞান করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোড়ে ফেলে রেখে গাড়িটি নিয়ে চলে যায়। আর অন্যজন পালিয়ে যায়। গুরুতর অসুস্থ ইজিবাইক চালক জাহাঙ্গির উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের ভাইজোড়া গ্রামের আ. সত্তার হাওলাদারের ছেলে।

এ ঘটনায় নাজিরপুর থানায় মামলা দায়ের হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অসিত মিস্ত্রী বলেন, তাকে চেতনা নাশক কোন পদার্থ খাওয়ানো হয়েছে, তার চিকিৎসা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD