নগরীর নবগ্রাম রোডে করিমের মাদক ব্যবসা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নগরীর নবগ্রাম রোডে করিমের মাদক ব্যবসা

নগরীর নবগ্রাম রোডে করিমের মাদক ব্যবসা




নিজস্ব প্রতিবেদক॥  টাকা হলেই হাতের নাগালে পৌঁছে যাচ্ছে গাজা ইয়াবা। মাদকের এ ভয়াবহ ছোবলে ধংস হচ্ছে যুবসমাজ। মাদকের নেশায় লন্ডভন্ড হচ্ছে নিন্মবিত্ত থেকে উচ্ছবিত্ত পরিবার।পুলিশ ও র‌্যাবের অভিযানে বেশ কয়েকজন রাঘব বোয়াল মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হলেও মাদক নির্মূল করা যাচ্ছেনা।ফলে ধংসের পথে যুব সমাজ।বরিশাল নগরীর নবগ্রাম রোডে অটো গ্রেজে বসে এই মরন নেশা ইয়াবা ব্যাবসা করে আসছে করিম।সন্ধা থেকে গভির রাত পর্যন্ত এ ব্যাবসা চালিয়ে আসছে করিম।

পুলিশের চোঁখে ধুলো দিয়ে অটো গ্রেজের আড়ালে দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যাবসা চালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে করিমের বিরুদ্ধে।করিম ২৩ নং ওয়ার্ড নবগ্রাম রোড এলাকার সরদার বাড়ির পোল এলাকার বাসিন্দা সে পেশায় একজন অটোমেকার।করিম সংরক্ষিত এক ওয়ার্ড কাউন্সিল’র আত্বীয় হওয়ার কারনে কেউ তার প্রতিবাদ করতে পারছে না ।সুত্র বলছে,ব্যাটারি চালিত অটো চালকদের মাধ্যমে ইয়াবা আদান-প্রদান করেন।মামুন নামে এক মেকার জানান,করিম ভাইকে অনেক নিষেধ করেছি,তিনি আমার কথা না শুনে আমাকে ধমক দেয়,এজন্য এখন আর কিছু বলিনা ।

তিনি আরো বলেন, প্রতিদিন দুপর দুইটা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত কাজের আড়ালে সে এই কাজ করে।সুচতুর করিম নিজ গ্রেজে সিসি ক্যমেরা লাগিয়ে রাখলেও গ্রেজের অপর পাশে বসে গাড়ির বিভিন্ন কাজ করে থাকেন । এ সময় মাদক নিয়ে আলোচনা করেন।

গ্রেজের পাশে চা দোকানি বলেন,চা পান করতে আশা চালকদের এ কাজে নিয়োজিত করেছেন করিম ভাই।অটো চালকদের মাঝে যারা এসব কাজে লিপ্ত রয়েছেন তাদের গাড়ি খুব দ্রুত ঠিক করেদেন। সকল অভিযোগ অস্বিকার করে করিম বলেন,আমার ৫টা অটো গাড়ি আছে,আরো গাড়ি কেনার চিন্তায় রয়েছি। এ বিষয় কোতায়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বলেন,মাদক বিক্রির সাথে করিম জরিত থাকলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD