নগরীর কাউনিয়ায় ত্রানের দাবীতে কর্মহীনদের বিক্ষোভ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নগরীর কাউনিয়ায় ত্রানের দাবীতে কর্মহীনদের বিক্ষোভ

নগরীর কাউনিয়ায় ত্রানের দাবীতে কর্মহীনদের বিক্ষোভ




রিয়াজ মাহামুদ আজিম॥ ত্রানের দাবীতে বরিশাল সিটি কর্পোরেশনের পশ্চিম কাউনিয়ায় বিক্ষোভ হয়েছে।১ নং ওয়ার্ডের কর্মহীন শতাধিক মানুষ লাকুটিয়া সড়ক আটকে বিক্ষোভ করে। আজ (১৯ এপ্রিল) রবিবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপি এই বিক্ষোভ হয়। আন্দোলনরতদের দাবী, করোনাভাইরাসের কারনে ২৫ দিন ধরে কাজ বন্ধ থাকায় পরিবার নিয়ে অনাহারে দিন কাটাচ্ছে।

 

জনপ্রতিনিধি ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ত্রান দেওয়ার কথাবলে ভোটার আইডিকার্ড, নাম ঠিকানা, মোবাইল নাম্বার নিয়ে গেছে। কিন্তু প্রায় ১ মাস হয়ে গেলেও কোন ত্রান সহোযোগীতা করেনি। বাসিন্দাদের অভিযোগ, ১ নং ওয়ার্ডের অন্যান্য এলাকায় ত্রান বিতরণ করা হয়েছে। কিন্তু পশ্চিম কাউনিয়া এলাকায় বিএনপির যুগ্ম-মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতির বাসভবন। সেকারনে তাদের ত্রাণ দেওয়া হচ্ছে না।

 

এ বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুমন বলেন, বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ কর্মহীন ৪০ হাজার মানুষেরর জন্য ত্রান সহযোগীতার কার্যক্রম চালাচ্ছে। ইতিমধ্যে প্রায় ২০ হাজারের অধিক মানুষের দোরগোড়ায় এই ত্রান পৌছে দিয়েছে। ১ নং ওয়ার্ডের অধিকাংশ ঘরে ত্রান পৌছেগেছে। তবে পশিম কাউনিয়া এলাকার মানুষ এখনও ত্রান পায়নি। এটা একটি চলমান কার্যক্রম। শিঘ্রই তারা ত্রাণ পাবে বলে আশ্বস্ত করেন সরকার দলীয় ওই নেতা। ওদিকে আন্দোলনস্থলে কাউনিয়া থানা এসে ত্রাণ প্রদানের আশ্বাস দিলে সড়ক অবরোধ উঠিয়ে নেয় সংক্ষুব্ধরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD