নগরীতে দুর্ধর্ষ পেশাদার চোর চক্রের দুই সদস্য আটক Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




নগরীতে দুর্ধর্ষ পেশাদার চোর চক্রের দুই সদস্য আটক

নগরীতে দুর্ধর্ষ পেশাদার চোর চক্রের দুই সদস্য আটক




নিজস্ব প্রতিবেদক: বরিশালে দুর্ধর্ষ পেশাদার চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নগরীর কাউনিয়া থানাধীন ৩নং ওয়ার্ডের একটি বাসা থেকে তাদের আটক করে পুলিশ।

শুক্রবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, পেশাদার চোরচক্র একটি বাসায় চুরি করবে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কাউনিয়া থানার এসআই মো. ইব্রাহীম খলিল, এএসআই মো. মাসুম বিল্লাহ ও সংগীয় ফোর্সের সমন্বিত বিশেষ অভিযানিক টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নগরীর ৩নং ওয়ার্ডস্থ আব্দুর রব সেরনিয়াবাদ কলেজ এলাকার জনৈক মো. গিয়াস উদ্দিন আকনের বাসা থেকে চোর মো. মনির খান (৪৫) ও রিপন খান (৪৫) কে আটক করেন তারা। এ সময় তাদের কাছ থেকে চুরির সরঞ্জামাদি ও চোরাই আলামতসহ নগদ টাকা উদ্ধার করে পুলিশ। আটককৃত মনির বন্দর থানাধীন টুঙ্গিবাড়িয়া এলাকার মৃত করম আলী খানে পুত্র। আর রিপন খান একই থানাধীন সিংহেরকাঠি গ্রামের মৃত সেকান্দার আলী খানের পুত্র।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, জনৈক ভুক্তভোগী সৈয়দ মঈনুল মাহামুদ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD