দেশে চক্রান্তকারীদের কোন জায়গা হবে না : চরমোনাই পীর Latest Update News of Bangladesh

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




দেশে চক্রান্তকারীদের কোন জায়গা হবে না : চরমোনাই পীর

দেশে চক্রান্তকারীদের কোন জায়গা হবে না : চরমোনাই পীর




নিজস্ব প্রতিবেদক: ইসলামের আদর্শ বাস্তবায়ন যেখানে হয়েছে সেখানে শান্তি এসেছে। কোন স্বার্থের বিনিময়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ কখনই বিক্রি হয় নাই। জাতীয় নির্বাচনে অনেক লোভ দেয়া হয়েছিলো। কিন্তু কোন লোভে পা দেয়নি। পূর্বে আমাদের দেশ ভারতের অঙ্গ রাজ্য হিসেবে ব্যবহার হতো। তখন মানুষ পরাধীন ছিলো। তবে বহু ছাত্র জনতার হতাহতের মধ্য দিয়ে এই দেশের মানুষ স্বাধীন হয়েছে। স্বৈরাচার হাসিনার দেশপ্রেম ছিলো না। সে ভারতের স্বার্থে সব দিয়ে দিয়েছে।

সোমবার বেলা ১১টায় নগরীর চাঁদমারী মাদ্রাসা রোডের মুজাহিদ কমপ্লেক্স মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার তৃণমূলের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দল হিসেবে প্রথম ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রকাশ্যে প্রতিবাদে একাত্মতা ঘোষণা করেছে। চাঁদাবাজি, জমি দখল লুটতরাজের স্বার্থে যখন ব্যস্ত সবাই, আমরা তখন সংখ্যালঘু ও মানুষের পাশে থেকে কাজ করেছি। তিনি বলেন, মাঠ প্রস্তুত, ফসল নিজেদের ঘরে আনতে হবে মানুষের জন্য কাজ করে। দলের তৃণমুলকে শক্তিশালী করতে হবে। দেশকে অস্থিতিশীল করতে চক্রান্তকারীদের কোন জায়গা হবে না। সরকারের কার্যক্রম পর্যবেক্ষন করা হচ্ছে। ভালো কাজের সহযোগিতা করা হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সভাপতি মুফতি সৈয়দ এসহাক মোহাম্মাদ আবুল খায়ের এর সভাপতিত্বে জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় জেলার তৃণমূল সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মুহাম্মদ লোকমান হোসাইন জাফরী, যুব আন্দোলনের কেন্দ্রিয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দীন, মাওলানা মুহাম্মদ এবি এম জাকারিয়া, জেলার উপদেষ্টা মাওলানা কাজী মামুনুর রশিদ খান ইউসুফী, এ্যাসেস্টেন্ট সেক্রেটারি মাওলানা কাওছারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, প্রচার ও দাওয়া সম্পাদক মাওলানা আবুল কসলাম আজাদ, দপ্তর সম্পাদক মাষ্টার নুরুল হক মিঞা প্রমূখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD