দুমকিতে কলেজশিক্ষার্থীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ Latest Update News of Bangladesh

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
সৌদির আকাশ প্রতিরক্ষায় ধ্বংস ছয় ইরানি ড্রোন, রক্ষা তেল স্থাপনা আজ রাতে ইরানে সবচেয়ে বড় বোমাবর্ষণের ঘোষণা ট্রাম্পের দিগন্তজোড়া হলুদ ফুলে ভরে উঠেছে কাউখালীর মাঠ ইরান যুদ্ধে প্রতিদিন ৮৯১.৪ মিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের নির্বাচনে কারচুপির অভিযোগে রিজওয়ানা-খলিলুরের শাস্তি দাবি তেহরান কাঁপিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ব্যাপক বিমান হামলা শুরু ভোট ইঞ্জিনিয়ারিং অভিযোগে রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ দাবি জামায়াতের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়াসহ বিশ জন মাওলানা এম এ মজিদ খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার বানারীপাড়ায় অভিমান করে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা




দুমকিতে কলেজশিক্ষার্থীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১

দুমকিতে কলেজশিক্ষার্থীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১




পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর দুমকিতে কলেজ শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ ।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার পর উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার ভুক্তভোগী নিজেই দুমকি থানায় অভিযোগ করেন।

আটক সাকিব মুন্সি পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের মামুন মুন্সির ছেলে। এঘটনায় আরেক অভিযুক্ত সিফাত মুন্সি পলাতক রয়েছে ।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার পর উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি পাঙ্গাশিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে যাচ্ছিলেন। পথে নলদোয়ানী থেকে অভিযুক্তরা পিছু নেয়। হঠাৎ মুখ চেপে ধরে পার্শ্ববর্তী জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে যায় সাকিব ও সিফাত। ধস্তাধস্তির এক পর্যায়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এমনকি তার নগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা।

উল্লেখ্য ,ধর্ষনের শিকার শিক্ষার্থীর বাবা জুলাই-আগস্ট বিপ্লবে পুলিশের গুলিতে নিহত হয়।

এ বিষয়ে দুমকি থানার ওসি জাকির হোসেন জানান, এ ঘটনায় দুমকি থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। একজনকে আটক করা হলেও অপর অভিযুক্তকে গ্রেফতারের অভিযান চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD