দু’একজন অসাধু পুলিশের দায় আমরা নিতে চাই না:ডিসি মোকতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দু’একজন অসাধু পুলিশের দায় আমরা নিতে চাই না:ডিসি মোকতার

দু’একজন অসাধু পুলিশের দায় আমরা নিতে চাই না:ডিসি মোকতার

দু’একজন অসাধু পুলিশের দায় আমরা নিতে চাই না:ডিসি মোকতার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমরা যে সেতুবন্ধন তৈরি করেছি, কোনভাবেই তা ভেঙে যেতে দেয়া যাবে না।আপনাদের সর্বোচ্চ আশ্রয়স্থল ভেবে অপরাধ নিয়ন্ত্রণে, এননকি তা যদি কোন পুলিশের বিরুদ্ধেও হয়, গোপনে প্রকাশ্যে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ রইল।দু’একজন অসাধু পুলিশের দায় আমরা নিতে চাই না।বরিশালে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধনকালে একথাগুলো বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা।

 

 

বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান’র বরাত দিয়ে তিনি আরও বলেন “বিট পুলিশিংকে অধিক গুরুত্ব দিয়ে জনগণের সম্পৃক্ততায় জনগণের দোরগোড়ায় সেবার মান বাড়িয়ে বাংলাদেশ পুলিশকে আরও সমৃদ্ধ করা সম্ভব। নিজ নিজ বিট এলাকায় অপরাধ দানাবাঁধার আগেই জনগণের সহায়তায় তা দ্রুততম সময়ে নিয়ন্ত্রণে আনতে হবে।”

 

 

গতকাল নগরীর ১৩ নং ওয়ার্ড খানসড়কে ১৭ নং বিট , ১৪ নং ওয়ার্ড কালু শাহ সড়কে ১৯নং বিট, ২০নং বিট ও ১৯ নং ওয়ার্ড নাজির মহল্লায় ৩৩ নং বিট পুলিশং কার্যালয় উদ্বোধন করেন উপ-পুলিশ কমিশনার মোকতার হোসেন। বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন শেষে সংশ্লিষ্ট বিট অফিসারের সরকারি মোবাইল নম্বর সকলকে অবগত করা হয় এবং যে-কোন প্রয়োজনে গোপনে বা প্রকাশ্যে জানাতে অনুরোধ করা হয়।

 

 

এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ জাকারিয়া রহমান, সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী) মোঃ রাসেল, অফিসার ইনচার্জ (কোতয়ালী) মোঃ নুরুল ইসলাম (পিপিএম) এবং সংশ্লিষ্ট বিট অফিসার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ওয়ার্ডের সর্বস্তরের সুুশীল সমাজের প্রতিনিধিগণ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD