দীর্ঘ প্রতীক্ষিত মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, আশায় দুইপারের বাসিন্দারা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দীর্ঘ প্রতীক্ষিত মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, আশায় দুইপারের বাসিন্দারা

দীর্ঘ প্রতীক্ষিত মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, আশায় দুইপারের বাসিন্দারা




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিতব্য বহুল প্রতীক্ষিত মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন উপলক্ষে রোববার দুপুরে এক জনসমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন সড়ক ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অনুষ্ঠানে তিনি বলেন, আগামী নির্বাচনে যে-ই নির্বাচিত হন না কেন, তিনি জাতির পাশে থেকে সুষ্ঠু উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন।

তিনি বলেন, “আমরা চাই নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হোক। অতীতের মতো কারও কেন্দ্র দখল বা সহিংসতার ঘটনা যেন না ঘটে। নির্বাচন কমিশন এখন স্বাধীনভাবে সব দেখভাল করছে।”

সেতু নির্মাণ প্রকল্প সম্পর্কে তিনি জানান, বিভিন্ন কোন্দল, স্থানীয় বিরোধ এবং প্রশাসনিক জটিলতার কারণে সেতুর নির্মাণে দীর্ঘ সময় ধরে বিলম্ব হয়েছে। প্রকল্প ব্যয়ও বৃদ্ধি পাবে বলে জানান তিনি। তবে নতুন করে দ্রুততার সঙ্গে প্রকল্পকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা চান উপদেষ্টা।

তিনি বলেন, “এই সেতুটি বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। আড়িয়াল খাঁ নদ পারাপারে এখন মানুষের জন্য বড় ভোগান্তি। সেতু হলে কৃষিপণ্য পরিবহন, শিল্পপ্রতিষ্ঠানের প্রবৃদ্ধি এবং সামাজিক যোগাযোগ আরও সহজ হবে।”

অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেন, সেতু নির্মাণে কোনো ধরনের অনিয়ম বা ‘পুকুর চুরি-নদী চুরি’ যেন না হয় সে বিষয়ে স্থানীয়দের নজরদারি প্রয়োজন। জনগণের স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্পের কাজ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রায় ১ হাজার ৪৪২ কোটি টাকার এই দেড় কিলোমিটার দীর্ঘ সেতুর মূল নির্মাণকাজ আগামী জানুয়ারিতে শুরু হবে। বরিশাল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তির উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এটি বাবুগঞ্জ-মুলাদী-হিজলা অঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন—সেটি বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD