দক্ষিণাঞ্চলবাসীর চিকিৎসা সেবার অন্যতম স্থান শরীফ হোসেন-সোনাবানু স্পেশালাইজ্ড হাসপাতাল Latest Update News of Bangladesh

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




দক্ষিণাঞ্চলবাসীর চিকিৎসা সেবার অন্যতম স্থান শরীফ হোসেন-সোনাবানু স্পেশালাইজ্ড হাসপাতাল

দক্ষিণাঞ্চলবাসীর চিকিৎসা সেবার অন্যতম স্থান শরীফ হোসেন-সোনাবানু স্পেশালাইজ্ড হাসপাতাল

দক্ষিণাঞ্চলবাসীর চিকিৎসা সেবার অন্যতম স্থান শরীফ হোসেন-সোনাবানু স্পেশালাইজ্ড হাসপাতাল




স্টাফ রিপোর্টার ॥ দক্ষিণাঞ্চলবাসীকে উন্নতমানের চিকিৎসা সেবার অঙ্গীকার নিয়ে পটুয়াখালীতে গড়ে উঠেছে অত্যাধুনিক শরীফ হোসেন-সোনাবানু স্পেশালাইজ্ড হাসপাতাল। পটুয়াখালী শহরের প্রাণ কেন্দ্র চৌরাস্তায় গড়ে উঠেছে হাসপাতালটি। এখানে রয়েছে ২৪ ঘন্টা গুরুত্বের সাথে রোগীদের চিকিৎসা সেবা দেয়ার ব্যবস্থা। হাসপাতালটিতে রয়েছে স্বাস্থ্যসম্মত মনোরম পরিবেশ। হাসপাতালটির অন্যতম আর্কষণ হচ্ছে দেশের নামকরা বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ এখানে নিয়মিত রোগী দেখবেন।

 

 

পাশাপাশি রোগ নির্ণয়ে রয়েছে অত্যাধুনিক ল্যাবরেটরি। পরিপূর্ণ ডিজিটাল এক্স-রে মেশিন। ব্লাড ও ইউরিন কালচার মেশিন। স্যামসাং কোম্পানির কালার-ডপলার আল্ট্রাসনোগ্রাম মেশিন। নবজাতক শিশুর জন্য ইনকিউবেটর ও ফটোথেরাপি এর ব্যবস্থা। বিশেষজ্ঞ সার্জন দ্বারা নরমাল ডেলিভারী, সিজারিয়ান অপারেশনসহ সকল ধরণের অপারেশনের সু-ব্যবস্থা। অপারেশনের পরে রোগীর নিবিড় পর্যবেক্ষণ। সার্বক্ষণিক ডাক্তার ও নার্সদের সেবা। পুরুষ ও মহিলা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড। অত্যাধুনিক অপারেশন থিয়েটার। ডিজিটাল এ্যানেস্থেশিয়া মেশিন। এছাড়া সকল রোগীদের জন্য রয়েছে বিশেষজ্ঞ ডাক্তার।

 

 

এখানে মেডিসিন বিশেষজ্ঞ, প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ, অর্থোপেডিক সার্জন, জেনারেল এন্ড ল্যাপারোস্কোপিক সার্জন। নাক, কান, গলা ও হেড নেক সার্জারী বিশেষজ্ঞ, শিশু রোগ বিশেষজ্ঞ, কিডনী ও মেডিসিন বিশেষজ্ঞ, নিউরোমেডিসিন ও মেডিসিন বিশেষজ্ঞ, ইউরোলজি ও সার্জারী বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ। এছাড়া রয়েছে চোখের সকল সমস্যার জন্য চক্ষু বিভাগ।

 

 

এছাড়া সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) বরিশাল এর অর্ধডজন নামকরা চিকিৎসক এখানে রোগী দেখবেন। অল্প খরচে অত্যাধুনিক চিকিৎসা সেবা পাওয়ার জন্য শরীফ হোসেন-সোনাবানু স্পেশালাইজ্ড হাসপাতাল এর বিকল্প নেই। এখানে রয়েছে গরিব ও অসহায় রোগীদের জন্য বিশেষ ছাড়।

 

 

চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন বলেন, শরীফ হোসেন-সোনাবানু স্পেশালাইজ্ড হাসপাতাল এর অত্যাধুনিক সকল চিকিৎসাই রয়েছে। উপকূলবাসী এ হাসপাতাল থেকে সকল চিকিৎসা সেবাই পাবেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষকে স্বাস্থ্য সেবার মান অক্ষুন্ন রাখতে সচেতন থাকতে হবে। পাশাপাশি অসহায় রোগীরা যেন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD