তহশিলদার জহিরুল ইসলামের সততায় ব্যর্থ অপচেষ্টা মুখ থুবড়ে Latest Update News of Bangladesh

শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




তহশিলদার জহিরুল ইসলামের সততায় ব্যর্থ অপচেষ্টা মুখ থুবড়ে

তহশিলদার জহিরুল ইসলামের সততায় ব্যর্থ অপচেষ্টা মুখ থুবড়ে




বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশাল বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের সুযোগ্য তহশিলদার মোঃ জহিরুল ইসলাম এর বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যমূলক অপপ্রচার চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল সদরে পোস্টিং থাকাকালীন ওই মহলটি তহশিলদার মোঃ জহিরুল ইসলাম’র কাছে একাধিকবার অনৈতিক সুবিধা নিতে চাইলেও তিনি আইন ও নীতিমালার বাইরে কোনো কিছুতে সম্মতি না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে টার্গেট করেছে।

‎জানা যায়, মোঃ জহিরুল ইসলাম দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সব সময়ই অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কাজ করেছেন। তিনি রহমতপুর তহশীল অফিসে ২২ শে মে বৃহস্পতিবার বিকেলে যোগদান করেন । রবিবার ২৫শে মে দুপুর ২ টার দিকে দুজন ব্যক্তি রহমতপুর তহশিল অফিসে
অনৈতিক সুবিধা নিতে চাইলে তিনি আইন ও নীতিমালার বাইরে কোনো কিছুতে সম্মতি না দেওয়ায় ক্ষুব্ধ হয় তারা।

এ সময় বাবুগঞ্জের দুলাল আমিন ও তারিকুল ওরফে কল্লোল ভূমি অফিসে তসিলদারের কাছে জমির খাজনা দিতে আসেন। এ সময় ওই দুই ব্যক্তি ভূমি অফিসের বারান্দায় বসে মোবাইল ফোনে তাদের ভিডিও করেন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। ওই ভিডিওতে টাকা নেয়ার মত কিছুই দেখা যায়নি। কিন্তু তারা মিথ্যা অপবাদ দিয়ে সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে নিউজ প্রকাশ করে আসছে।
এ ব্যাপারে সেবা নিতে আশা বাবুগঞ্জের দুলাল আমিন ও তারিকুল ইসলাম জানান , আমরা আমাদের জমির খাজনা পরিশোধ করার জন্য তসিলদারের সাথে কথা বলছিলাম। কোন প্রকার লেনদেন করি নাই এবং তহশীলদার সাহেবও আমাদের কাছে কোনো টাকা পয়সা দাবী করেন নাই। এ সময় বরিশাল থেকে আসা দুজন ব্যক্তি তাদের মোবাইল ফোন দিয়ে ভূমি অফিসের বারান্দায় বসে ভিডিও করে। এ সময় আমরা কোন প্রকার লেনদেন করিনি তহশিলদারের সাথে।
রহমতপুরে দায়িত্ব গ্রহণের পর থেকে তশিলদার জহিরুল ইসলাম এর পেশাদারিত্ব সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।

‎তবে একটি চক্র, যারা নিজেদের স্বার্থে, অনৈতিক সুবিধা না পেয়ে মিথ্যাচার করছে। এ চক্রের সদস্যরা জহিরুল ইসলাম’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।

‎বিশ্লেষকরা বলছেন, এ ধরনের অপপ্রচার কেবল একজন সৎ ও দক্ষ কর্মকর্তার মানহানি নয়, বরং ভূমি অফিসের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা। এ বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা জোর দিয়ে বলেছেন, এমন মিথ্যাচারের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

‎ রহমতপুর ভূমি অফিসের তহশিলদারের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

‎জনগণের প্রত্যাশা, একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তার বিরুদ্ধে চালানো এ ধরনের কুৎসিত প্রচারণা বন্ধ হবে এবং সত্য উদঘাটনের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD