ডিজিটাল বাংলাদেশ গড়তে কুয়াকাটায় স্কুল শিক্ষার্থীদের রোবোটিকস প্রশিক্ষণ Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




ডিজিটাল বাংলাদেশ গড়তে কুয়াকাটায় স্কুল শিক্ষার্থীদের রোবোটিকস প্রশিক্ষণ

ডিজিটাল বাংলাদেশ গড়তে কুয়াকাটায় স্কুল শিক্ষার্থীদের রোবোটিকস প্রশিক্ষণ




পটুয়াখালী প্রতিনিধি ॥ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটায় প্রথমবারের মতো রোবোটিকস IROC Bangladesh Robotics Workshop–2026 শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কুয়াকাটা পৌরসভার আয়োজনে এবং বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (BDRO)-এর সহযোগিতায় রবিবার সকাল ১০টায় আবাসিক হোটেল খান প্যালেস অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন স্কুল শিক্ষার্থী অংশগ্রহণ করে।

কুয়াকাটা পৌরসভার প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মোঃ নিয়াজ মাহমুদ এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন সাদেক বলেন,বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। ভবিষ্যতের নেতৃত্ব দেবে প্রযুক্তিতে দক্ষ প্রজন্ম। উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এই ধরনের রোবোটিকস প্রশিক্ষণ সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাইউম হোসেন, মুসুল্লীয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাসুদ বিল্লাহ, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন মিয়া, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (রসায়ন) মোঃ রুহুল আমিন, ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আহ সানাউল্লাহ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

আয়োজকরা জানান, কর্মশালাটি একাধিক ব্যাচে পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ শেষে প্রতিটি ব্যাচের সেরা প্রশিক্ষণার্থীকে রোবট তৈরির বেসিক কিট উপহার দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

উপকূলীয় অঞ্চলে প্রযুক্তিভিত্তিক শিক্ষা বিস্তারে এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD