ট্রলার ডুবিতে মুলাদী‌তে নিখোঁজ জেলের মর‌দেহ উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ট্রলার ডুবিতে মুলাদী‌তে নিখোঁজ জেলের মর‌দেহ উদ্ধার

ট্রলার ডুবিতে মুলাদী‌তে নিখোঁজ জেলের মর‌দেহ উদ্ধার




মুলাদী‌ প্রতিনিধি॥   বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদে বালুবাহী বাল্ক‌হে‌ডের ধাক্কায় ট্রলার ডুবিতে নিখোঁজ জেলে মো. সানাউল্লাহর (৪০) মরদেহ করেছে পুলিশ।সোমবার (৯ সে‌প্টেম্বর) সকালে মরদেহ উদ্ধার করা হয়। সানাউল্লাহ মুলাদী উপজেলার ভাঙ্গারমোনা এলাকার মোবারক আলী সিকদারের ছেলে।

বরিশাল নৌ-পুলিশের নাজিরপুর ফাঁড়ির ইনচার্জ প‌রিদর্শক কবির হোসেন জানান, সকালে স্থানীয়রা মর‌দেহ‌ ভাসতে দেখে ফাঁড়িতে খবর দেয়। পরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের জালালপুর লাগোয়া নদ থেকে সানাউল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গত শনিবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের জালালপুর সংলগ্ন আড়িয়াল খাঁ নদে বাল্ক‌হে‌ডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ছয়জন জেলের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠলেও সানাউল্লাহ নিখোঁজ ছিলেন।

পরে তার সন্ধানে রোববার (৮ সেপ্টেম্বর) আড়িয়াল খাঁ নদে সারাদিন অভিযান পরিচালনা করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলের সদস্যরা। রোববার সন্ধ্যা পর্যন্ত জেলে সানাউল্লাহর সন্ধান না পেয়ে অভিযান শেষ করেন ডুবুরি দলের সদস্যরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD