জামায়াতের আমিরের বিরুদ্ধে বানারীপাড়া-উজিরপুরে কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




জামায়াতের আমিরের বিরুদ্ধে বানারীপাড়া-উজিরপুরে কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল

জামায়াতের আমিরের বিরুদ্ধে বানারীপাড়া-উজিরপুরে কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল




বানারীপাড়া প্রতিনিধি ॥ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কর্মজীবী নারীদের নিয়ে কটুক্তির প্রতিবাদে বরিশালের বানারীপাড়া ও উজিরপুর উপজেলায় ঝাড়ু মিছিল করেছেন খেটে খাওয়া নারীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বানারীপাড়ার ফেরীঘাট এলাকা থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক ঘুরে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। এতে শতাধিক কর্মজীবী নারী অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা ঝাড়ু হাতে নিয়ে জামায়াতে ইসলামী ও দলের আমিরের বিরুদ্ধে স্লোগান দেন এবং নারীবিদ্বেষী বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

বিক্ষুব্ধ নারীরা বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরেই নারীদের প্রতি বিদ্বেষমূলক মনোভাব পোষণ করে আসছে। ডা. শফিকুর রহমানের সাম্প্রতিক বক্তব্য কর্মজীবী নারীদের চরমভাবে অপমান করেছে এবং সমগ্র নারী সমাজকে হেয় করেছে।

তারা বলেন, একজন রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসেবে এমন অশালীন মন্তব্য অনভিপ্রেত ও নিন্দনীয়। এজন্য তাকে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং আইনগতভাবে এর বিচার নিশ্চিত করতে হবে।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নারীরা জানান, কর্মজীবী নারীদের সম্মান ও অধিকার রক্ষায় তারা রাজপথে থাকার ঘোষণা দেন। ভবিষ্যতেও নারীবিদ্বেষী যেকোনো বক্তব্যের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা।

এদিকে একই দাবিতে মঙ্গলবার সকালে উজিরপুর উপজেলাতেও নারীরা ঝাড়ু মিছিল করেন বলে জানা গেছে। সেখানেও জামায়াত আমিরের বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD