জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ থেকে ঢাকা-পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রা শুরু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ থেকে ঢাকা-পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রা শুরু

জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ থেকে ঢাকা-পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রা শুরু




অনলাইন ডেস্ক: সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ থেকে ঢাকা-পঞ্চগড় রেলরুটে সেমি ননষ্টপ পঞ্চগড় এক্সপ্রেসের উদ্বোধন হবে।শনিবার ঢাকা-পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে রেল সূত্রে জানানো হয়েছে।

এ উপলক্ষে উত্তরের পার্বতীপুর রেলস্টেশনটিকে নানা সাজে সাজানো হয়েছে। পঞ্চগড় রেলস্টেশনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং রেলওয়ে উর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক উপস্থিত থাকবেন।

উদ্বোধন শেষে দুপুর ১টা ৫৩ মিনিটে ঢাকার উদ্দেশ্যে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাবে। ঢাকা পৌঁছাবে রাত ১০টা ৩৫ মিনিটে।যাত্রাবিরতি ৭৯৪ ডাউন ও ৭৯৩ আপ উভয় পথে ঠাকুরগাঁও, দিনাজপুর, পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে ঢাকা বিমানবন্দরে যাত্রাবিরতি করবে।

ট্রেনটির আসন বিন্যাসে স্নিগ্ধা, এসি বার্থ/শোভন চেয়ার শ্রেণীর মোট ৮৯৬ থেকে ৮৭১টি আসনের ব্যবস্থা থাকবে। কোচ সংখ্যা ১২টি।রেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়, পঞ্চগড় থেকে ৫৯৩ কিমি রেলপথ পাড়ি দিয়ে স্বল্প সময়ে ঢাকা পৌঁছাবে। এতে সময় লাগবে প্রায় ৭ ঘন্টা।

ট্রেনটির টিকিট মূল্য সর্বনিম্ন শোভন ৫৫০ টাকা ও সর্বোচ্চ এসি বার্থ ১ হাজার ৮৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি হবে বাংলাদেশের সর্ববৃহৎ পথ পাড়ির একটি উল্লেখ্যযোগ্য ট্রেন সার্ভিস।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD