চরমোনাইতে আতংকের অপর নাম সোলায়মান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চরমোনাইতে আতংকের অপর নাম সোলায়মান

চরমোনাইতে আতংকের অপর নাম সোলায়মান




স্টাফ রিপোর্টার ॥
সদর উপজেলার চরমোনাই গ্রামে গরুতে সিমগাছ খাওয়াকে কেন্দ্র করে মা ও মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আহত সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা মোস্তফা শরীফের সিমগাছ খেয়ে ফেলে একই গ্রামের সোলায়মান মেকারের গরুতে। এ নিয়ে গতকাল দুপুর সোয় দুইটার সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সোলায়মানের নেতৃত্বে রাসেল, পরি বেগম, রাকিব ও মুন্নিসহ অজ্ঞাত আরো ৮/১০ জনে মিলে মোস্তফা শরীফের স্ত্রী হোসনেয়ারা বেগম খুকিকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

তার ডাকচিৎকার শুনে তার মেয়ে নাজমুন নাহার বেগম (২৩) ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। পরে স্থানীয়রা আহত মা ও মেয়েকে উদ্ধার করে তাৎক্ষণিক শেবাচিম হাসপাতালে ভর্তি করে। এদিকে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য পরি বেগম (৪১) নামের এক বৃদ্ধা নিজের মাথায় আঘাত করে শেবাচিম হাসপাতালে নাটকীয়ভাবে চিকিৎসাধীন রয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে পরি বেগমের ছেলে রাসেলের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছেন বলে বিষয়টি এরিয়ে যান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের পরিবার জানায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD