ঘাতকের বুলেট আমাকে আপনাদের মাঝ থেকে কেড়ে নিতে চেয়েছিল: রাশেদ খান মেনন Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




ঘাতকের বুলেট আমাকে আপনাদের মাঝ থেকে কেড়ে নিতে চেয়েছিল: রাশেদ খান মেনন

ঘাতকের বুলেট আমাকে আপনাদের মাঝ থেকে কেড়ে নিতে চেয়েছিল: রাশেদ খান মেনন

ঘাতকের বুলেট আমাকে আপনাদের মাঝ থেকে কেড়ে নিতে চেয়েছিল: রাশেদ খান মেনন




উজিরপুর প্রতিনিধি॥ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা রাশেদ খান মেনন হত্যা প্রচেষ্টার ২৮তম বার্ষিকী পালন করেছে পার্টির উজিরপুর শাখা।

 

সোমবার বিকাল ৪টায় সাতলা হাইস্কুল অ্যান্ড কলেজের হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্টির উপজেলা সভাপতি ফায়জুল হক বালী ফারাহীন।

 

 

সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, ১৯৯২ সালের ১৭ আগস্ট ঘাতকের বুলেট আমাকে আপনাদের মাঝ থেকে কেড়ে নিতে চেয়েছিল কিন্তু আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়া এবং ভালোবাসায় দীর্ঘ চিকিৎসার পর ১৯৯৩ সালের ১০ জানুয়ারি আপনাদের মাঝে ফিরে এসেছিলাম।

 

তাই বাংলাদেশের রাজনীতি থেকে সব ধরনের সন্ত্রাস নির্মূল করতে এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করার জন্য ওয়ার্কার্স পার্টির লড়াই অব্যাহত রাখতে পার্টির নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

 

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, উপজেলা পার্টির নেতা এইচএম হারুন, বিমল চন্দ্র করাতী, মঞ্জুর আলম, জাহিদ হোসেন খান ফারুক, সুমন পান্ডে, কুমার আকাশ, রফিকুল ইসলাম, ইউনিয়ন নেতা আলমগীর হোসেন মৃধা, সম্রাট মজুমদার, জালাল বিশ্বাস প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD