গৌরনদীতে প্রতিবন্ধী কিশোরীর শ্লীলতাহানী বিচার দাবি করায় মা-বাবার উপর বখাটের হামলা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে প্রতিবন্ধী কিশোরীর শ্লীলতাহানী বিচার দাবি করায় মা-বাবার উপর বখাটের হামলা

গৌরনদীতে প্রতিবন্ধী কিশোরীর শ্লীলতাহানী বিচার দাবি করায় মা-বাবার উপর বখাটের হামলা




গৌরনদী প্রতিনিধি।। বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানীর ঘটনায় বিচার দাবি করায় ভূক্তভোগী কিশোরীর মা ও বাবাকে পিটিয়ে আহত করেছে বখাটে ও তার সহযোগিরা। স্থানীয়রা আহতের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় শনিবার রাতে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

প্রতিবন্ধী কিশোরী (১৬) জানান, শনিবার দুপুরে রান্না ঘরে মাছ ধোয়ার সময় প্রতিবেশী কেরামত হাওলাদারের বখাটে পুত্র কালু হাওলাদার (১৮) রান্না ঘরে ঢুকে তার মুখ চেপে ধরে শ্লীলতাহানী ঘটায়। পরবর্তীতে বিষয়টি সে তার মায়ের কাছে জানায়।

 

ভূক্তভোগীর মা জানান, তার প্রতিবন্ধী মেয়েকে শ্লীলতাহানীর ঘটনাটি তিনি তার দেবর বাবুল শরীফকে জানান। এসময় বখাটে কালুর ভাই আশিক হাওলাদার সেখানে উপস্থিত ছিলো। পরবর্তীতে বিষয়টি এলাকায় জানাজানি হলে দুপুরে প্রথম দফায় বখাটে কালু হাওলাদার ও তার ভাই আশিক হাওলাদার প্রতিবন্ধী কিশোরীর মাকে পিটিয়ে আহত করে। একই ঘটনাকে কেন্দ্র করে ওইদিন বিকেলে কিশোরীর পিতাকে পিটিয়ে গুরুত্বর আহত করে বখাটে ও তার সহযোগিরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD