গৌরনদীতে ছাত্রদল নেতা গ্রেফতার Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে ছাত্রদল নেতা গ্রেফতার

গৌরনদীতে ছাত্রদল নেতা গ্রেফতার




গৌরনদী প্রতিনিধি ॥
বরিশালের গৌরনদী পৌরসভার বানিয়াশুরি এলাকায় গত মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ছাত্রদল নেতা জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতকে গতকাল বুধবার সকালে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরনের করা হয়েছে। গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন খান জানান, মঙ্গলবার রাতে পৌরসভার বানিয়াশুরি বাদামতলা এলাকায় অভিযান চালিয়ে কাসেমাবাদ হাই মার্কেট এলাকায় সহিংসতার মামলার সন্দীগ্ধ আসামি হিসেবে মো. জাকির হোসেন (৩৮)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে গতকাল বুধবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদেরকে কারাগারে প্রেরন করা হয়েছে।

গৌরনদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের ভিপি মো. জাকির হোসেন অভিযোগ করে বলেন, আমার বিরুদ্ধে থানায় কোন মামলা নেই। রাজনৈতিকভাবে হয়রানরী করতে পুলিশ আমাকে আটক করে একটি পে-িং মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোর্টে প্রেরন করেছে। উল্লেখ্য, গত ২৮ আগষ্ট গৌরনদী পৌর সভার কাসেমাবাদ হাই মার্কেট এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুইদল মাদক সেবীদের মধ্যে সংঘষের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় পৌর সভার কাউন্সিলর ও পৌর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে ছাত্রদল নেতা মো. জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারে জাকিরকে আসামি করা হয়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD