গৌরনদীতে উদ্ধার হওয়া সেই পাঁচটি বোমা নিষ্ক্রিয় Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে উদ্ধার হওয়া সেই পাঁচটি বোমা নিষ্ক্রিয়

গৌরনদীতে উদ্ধার হওয়া সেই পাঁচটি বোমা নিষ্ক্রিয়

গৌরনদীতে উদ্ধার হওয়া সেই পাঁচটি বোমা নিষ্ক্রিয়




গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদীতে বসতঘরের বাথরুমের পেছন থেকে উদ্ধার হওয়া সেই পাঁচটি বোমা নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল।

 

 

শনিবার দিনভর অভিযান চালিয়ে উপজেলার খাঞ্জাপুর গ্রামের সোবাহান মৃধার বাড়িতে মাটির নিচে পুঁতে রাখা ওই বোমাগুলো উদ্ধার করা হয়। বিকেলে লাল স্কচটেপ মোড়ানো বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।

 

 

অ্যাডিশনাল এসপি (গৌরনদী সার্কেল) আব্দুর রব হাওলাদার জানান, সোবাহান মৃধার বাড়ির বাথরুম সংলগ্ন মাটির নিচে বোমা পুঁতে রাখা হয়েছে- এমন সংবাদে বৃহস্পতিবার বিকেল ঘটনাস্থলে যায় পুলিশ। পরবর্তীতে ওই এলাকা ঘিরে রাখা হয়। এছাড়া বিষয়টি সেনাবাহিনীকে জানানো হয়।

 

 

তিনি আরো জানান, সেনাবাহিনীর ২২ প্রকৌশল বিভাগের বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞ দলের ক্যাপ্টেন শাকিল আহমেদের নেতৃত্বে শনিবার দুপুরে অভিযান চালানো হয়। সেখান থেকে লাল স্কচটেপ মোড়ানো পাঁচটি জর্দার কৌটা উদ্ধার করা হয়। কৌটার মধ্যে পাওয়া গেছে সালফার ও জালে ব্যবহৃত লোহার কাঠি।

 

সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল সেগুলো নিষ্ক্রিয় করে শনিবার বিকেলে অভিযান শেষ করে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD