গৌরনদীতে আয়রন ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন কটকস্থল, জনদুর্ভোগ চরমে Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




গৌরনদীতে আয়রন ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন কটকস্থল, জনদুর্ভোগ চরমে

গৌরনদীতে আয়রন ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন কটকস্থল, জনদুর্ভোগ চরমে




গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে একটি পুরাতন আয়রন ব্রিজ ভেঙে পড়ায় পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। গাছ বোঝাই ঠেলাগাড়ির চাপ সহ্য করতে না পেরে ব্রিজের একাংশ ভেঙে খালে পড়ে যাওয়ার পর থেকে এলাকাবাসী চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চুন্নু সরদারের বাড়ির সামনে অবস্থিত আয়রন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সংস্কার না হওয়ায় ভারী বোঝা নিয়ে চলাচলের সময় ব্রিজটি ধসে পড়ে।

দুর্ঘটনায় আরিফ নামের এক যুবক আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে দুর্ঘটনার পর যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায়। প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, মসজিদের মুসল্লি এবং সাধারণ মানুষ চলাচল করতেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দুর্ঘটনার জন্য দায়ীদের কোনো দায়িত্ববোধ নেই। বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. চুন্নু সরদার বলেন, তিনি আগেই গাছ ক্রেতা মাসুদ সরদারকে সতর্ক করেছিলেন। তবুও সতর্কতা উপেক্ষা করায় আজ পুরো এলাকার মানুষ দুর্ভোগে পড়েছে।

দুর্ঘটনার পর গাছ ক্রেতা ও শ্রমিকরা গাছ ফেলে পালিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত ব্রিজ সংস্কার বা বিকল্প চলাচল ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জনগণের চলাচলে যেন দুর্ভোগ না হয়, সে জন্য দ্রুত অস্থায়ী বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পরবর্তীতে টেকসই সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD