গলাচিপায় র‌্যাবের জালে ২ ভুয়া র‌্যাব আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গলাচিপায় র‌্যাবের জালে ২ ভুয়া র‌্যাব আটক

গলাচিপায় র‌্যাবের জালে ২ ভুয়া র‌্যাব আটক




নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা: গলাচিপায় দুই ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছে পটুয়াখালী র‌্যাব-৮। বুধবার সন্ধ্যায় উপজেলার পুরান লঞ্চঘাট এলাকার সাগর পাড় মৎস আড়ৎ থেকে তাদের আটক করে। তাদের কাছে থাকা চাঁদাবাজির টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রাম এলাকার মু. জিল্লুর রহমান জুয়েল(৩৯) ও মো. জাকির হোসেন(৪৮) ।

পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি সোয়েব আহমেদ খান জানান, আটককৃত জিল্লুর রহমান ও জাকির হোসেন বিভিন্ন সময়ে ভুয়া পরিচয়ে পটুয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে চাঁদাবাজি করে আসছিল।

গত মঙ্গলবার তারা র‌্যাব পরিচয়ে উপজেলার মৎস্য ব্যবসায়ী চাঁন মিয়া, হেলাল ও মজিবুল গাজীর কাছে মোটা অংকের অর্থ দাবি করে।

ওইদিন তাদের কিছু টাকা দিলেও বুধবার পুনরায় তাদের কাছে টাকা দাবি করে। এসময় ভুক্তভোগীরা র‌্যাব-৮ কে অবহিত করে তাদের টাকা দেয়ার কথা বলে বসিয়ে রাখেন। খবর পেয়ে র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD