গলাচিপায় ফলের প্লাস্টিকের ঝুড়ি থেকে উদ্ধার শিশুর নাম রাখা হলো ‘একুশ’ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গলাচিপায় ফলের প্লাস্টিকের ঝুড়ি থেকে উদ্ধার শিশুর নাম রাখা হলো ‘একুশ’

গলাচিপায় ফলের প্লাস্টিকের ঝুড়ি থেকে উদ্ধার শিশুর নাম রাখা হলো ‘একুশ’




গলাচিপা প্রতিনিধি॥ একুশে ফেব্রুয়ারি রাতের প্রথম প্রহরে বাড়ির সামনে ফুটফুটে নবজাতক মেয়েটিকে পাওয়া গেল। তাই ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধায় শিশুটির নাম রাখা হলো ‘একুশ’। এ নামেই গলাচিপা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী ওয়ানা মার্জিয়া নিতুর কোলে মেয়ের স্নেহ-ভালোবাসায় বড় হয়ে উঠবে। সবার মুখ উজ্জ্বল করবে। একুশ হবে আগামী প্রজন্মের গর্বিত নাগরিক। এমনটাই প্রত্যাশা সদ্য আরেকবার মায়ের অনুভূতি পাওয়া নিতুর। তিনিই শিশুটির নাম রেখেছেন।

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার তিনবারের মেয়র প্রয়াত আবদুল ওহাব খলিফার মেয়ে ওয়ানা মার্জিয়া নিতু (৩৭) একুশের প্রথম প্রহরে নেতাকর্মীদের নিয়ে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে ফিরে আসেন। খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। বাসায় দুটি বিড়াল ছানা রয়েছে। প্রথমে মনে করেছিলেন, বিড়াল ছানারা কাঁদছে। কিন্তু ঘণ্টাখানেক পরও যখন কান্না থামছে না, তখন স্বামী প্রিন্সকে নিয়ে উঠে পড়েন। দরজা খুলে দেখেন সামনেই পড়ে আছে ফলের প্লাস্টিকের একটি ঝুড়ি। কান্নার উৎস সেখানেই। গিয়ে দেখেন, এর মধ্যে একটি নবজাতক কাঁদছে। তাৎক্ষণিক শিশুটিকে তিনি মায়ের মমতায় কোলে তুলে নেন। ততক্ষণে শুক্রবারের ভোরের আলো ফুটে ওঠে। সদ্যজাত শিশুটিকে নিয়ে ছুটে যান গলাচিপা হাসপাতালে। প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সেরে বিষয়টি জিডি আকারে থানা পুলিশকে জানান। স্থানীয় প্রশাসনকেও বিষয়টি অবহিত করা হয়।

মার্জিয়া নিতু বলেন, ধারণা করা হচ্ছে, শিশুটি এক-দু’দিন আগে জন্ম নিয়েছে। শনিবার বিকেল পর্যন্ত শিশুটির মা-বাবাকে শনাক্ত করা সম্ভব হয়নি বা কেউ দাবিও করেনি। আমি সিদ্ধান্ত নিয়েছি, শিশুটিকে নিজের মেয়ে হিসেবে গড়ে তুলব। এ জন্য রোববার পটুয়াখালী পারিবারিক আদালতে অভিভাবকত্বের জন্য আবেদন জানাব। পরিবারের সবাই শিশুটিকে আপন করে নিয়েছে। এ ছাড়া প্রকৃত অভিভাবকের খোঁজ চলছে বলেও জানান তিনি।

এদিকে শিশুটিকে কুড়িয়ে পাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় চলছে। শত শত মানুষ শিশুটিকে এক নজর দেখার জন্য মহিলা ভাইস চেয়ারম্যানের বাসায় ভিড় জমাচ্ছে।

এ বিষয়ে গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ জানান, থানায় শিশুটির বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। আপাতত মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্বে শিশুটি রাখার অনুরোধ করা হয়েছে। শিশুটির বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD