গলাচিপায় পৌছেছে সেনাবাহিনী,জনমনে স্বস্তি Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গলাচিপায় পৌছেছে সেনাবাহিনী,জনমনে স্বস্তি

গলাচিপায় পৌছেছে সেনাবাহিনী,জনমনে স্বস্তি




গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার গলাচিপায় টহল শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল গলাচিপায় এসে পৌছায়। এতে জনমনে কিছুটা স্বস্তির আভাস দেখা গেছে।

 

জানা যায়, নির্বাচন কমিশনের নির্দেশ মতে বাংলাদেশ সেনাবহিনী প্রায় শতাধিক সদস্য গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ ভবনে ক্যাম্প গড়ে তোলে।

 

সোমবার রাত ১২টা থেকেই দিনভর উপজেলার বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে। এতে ভোটারদের মনে আতঙ্ক ও ভীতি কাটতে শুরু করেছে। গলাচিপায় সেনাবাহিনী মোতায়নের কারণে এ বছরের নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবে বলে ভোটাররা আশা করছে।

 

গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহন মিয়া জানান, আগামী ৩০শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গলাচিপা মহিলা ডিগ্রি কলেজে সেনাবাহিনীর ক্যাম্প বসানো হয়েছে।

তাদেরকে কলেজ কর্তৃপক্ষ সর্ব প্রকার সহযোগিতা করছে। উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা প্রদানের জন্য ২৪শে ডিসেম্বর থেকে ২জানুয়ারী পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD