গলাচিপায় আ’লীগ প্রার্থীর আগমনে গণ-সংবর্ধনা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল




গলাচিপায় আ’লীগ প্রার্থীর আগমনে গণ-সংবর্ধনা

গলাচিপায় আ’লীগ প্রার্থীর আগমনে গণ-সংবর্ধনা




নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা:আসন্ন গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মু. শাহিন শাহ্ আগমনে রবিবার দুপুরে তাকে সংবর্ধনা দেয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য, গলাচিপা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও গলাচিপা ডিগ্রি কলেজের সাবেক জিএস মু. শাহিন শাহ্ গলাচিপা পৌছালে হাজার হাজার নেতা কর্মী ও সমর্থকেরা গলাচিপা ফেরিঘাট থেকে এক বিরাট মিছিল সহকারে পৌরমঞ্চে আসে এবং সেখানে এক গণ-সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

 

এসময় উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গলাচিপা পৌরসভার মেয়র আহসানুল হক তুহিন খলিফা, উপজেলা আ’লীগের উপদেষ্টা আবুল কালাম মো: ইছা, আ’লীগের সহ-সভাপতি হাজী মজিবুর রহমান প্যাদা, যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার শাহআলম,

যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মেহেদী মাসুদ জুয়েল, আ’লীগ নেতা মাইনুল ইসলাম রনো, গলাচিপা মহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক আজিজুর রহমান বাবলু, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আবিদ হোসেন রুবেল, মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, কাউন্সিলর আবুল খায়ের বাবলু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোসা. নুরুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক মিসেস হাসিনা মালেক, সাংগঠনিক সম্পাদক ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ আসিফ প্রমুখ।উল্লেখ্য চতুর্থ ধাপে গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৩১ শে মার্চ অনুষ্ঠিত হবে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD