গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: আলী রীয়াজ Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: আলী রীয়াজ

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: আলী রীয়াজ




নিজস্ব প্রতিবেদক ॥ গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী না হলে খুনি-মাফিয়া ও ফ্যাসিস্ট শক্তি আবার মাথাচাড়া দিতে পারে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। তিনি বলেন, এসব শক্তি বিদেশে পাচার করা বিপুল অর্থ ব্যয় করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।

রোববার (১১ জানুয়ারি) বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

অধ্যাপক আলী রীয়াজ তার বক্তব্যে বলেন, বিগত ১৬ বছর ছিল বাংলাদেশের ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়। গুম, খুন ও দমন-পীড়নের মাধ্যমে মানুষের কণ্ঠরোধ করা হয়েছিল। সেই অন্ধকার অধ্যায় আর ফিরে না আসতে হলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, মতভেদ থাকলেও দেশের কল্যাণে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। জুলাই জাতীয় সনদের আলোকে একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বরিশাল বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম এবং বরিশাল বিভাগীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আবদুল হাই নিজামী।

বক্তারা বলেন, গণভোটের গুরুত্ব জনগণের কাছে পৌঁছে দিতে ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে শান্তি, ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ইমাম ও আলেম সমাজ কার্যকর ভূমিকা রাখতে পারেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD