কুয়াকাটায় মা সমাবেশ অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা দেশের ১৩তম প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে সোমবার তারেক প্রধানমন্ত্রী হলে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বীর বাসায় ফুল নিয়ে মাসুদ সাঈদী ভোটের বিরোধকে কেন্দ্র করে কাঁঠালিয়ায় সংঘর্ষ, আহত দুই নারী জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান কুয়াকাটার পর্যটনে নির্বাচন প্রভাব ফেলেছে ভালোবাসা দিবসে ইরান ইস্যু, ট্রাম্পের নির্দেশ পেলেই শুরু হতে পারে বড় অভিযান মঙ্গলবারের মধ্যে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ! বিএনপি পেল সর্বাধিক আসন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ




কুয়াকাটায় মা সমাবেশ অনুষ্ঠিত

কুয়াকাটায় মা সমাবেশ অনুষ্ঠিত




আরিফ বিল্লাহ নাছিম,কলাপাড়া (কুয়াকাটা)॥ কুয়াকাটা সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের হল রুমে এ সভা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অনন্ত মুখার্জীর সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য রাখেন কুয়াকাটা শিল্পী গোষ্ঠির পরিচালক সাংবাদিক হোসাইন আমির,কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কুয়াকাটা যুব সমাজ কল্যান সমিতির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু,কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন, পৌর কাউন্সিলর মোঃ তোফায়েল আহম্মেদ তপু,প্রধান সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক অনন্ত মুখার্জী। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, লিজা আকতার,মোঃ জাকির হোসেন, মোসাঃ ঝুমা আজাদ প্রমুখ।
এ সময় মা সমাবেশে উপস্থিত মায়েদের মধ্যে স্কুলের নানা বিষয়ে নিয়ে বক্তব্য রাখেন, সুমি রাখাইন, খাদিজা বেগম ও অভিভাবক মোঃ মোস্তফা মিস্ত্রীসহ আরো অনেকে। বরিশাল বিভাগের মধ্যে শেষ্ঠ এই মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়টি যেন দেশের মধ্যে সেরা বিদ্যাপিঠ হিসেবে গড়ে ওঠে সেজন্য সততা এবং নিষ্ঠার সাথে শিশুদের লেখাপড়ার প্রতি যতœবান হওয়ার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানান। মা সমাবেশে এসময় প্রায় দুই শতাধিক মায়েরা উপস্থিত ছিলেন

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD