কারাগারে হাজতির আত্মহত্যার ঘটনায় দুই কারারক্ষী বরখাস্ত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কারাগারে হাজতির আত্মহত্যার ঘটনায় দুই কারারক্ষী বরখাস্ত

কারাগারে হাজতির আত্মহত্যার ঘটনায় দুই কারারক্ষী বরখাস্ত

কারাগারে হাজতির আত্মহত্যার ঘটনায় দুই কারারক্ষী বরখাস্ত




নিজস্ব প্রতিবেদক : বরিশাল কেন্দ্রীয় কারাগারে গলায় ফাঁস দিয়ে এক হাজতির আত্মহত্যার ঘটনায় কর্তব্য অবহেলার কারণে দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ।

তারা হলেন-কারারক্ষী আনসার মণ্ডল ও মো. কাওছার। বরিশাল কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে শনিবার (১৪ নভেম্বর) ভোররাতে  হানিফ খলিফা (৪০) নামের ওই হাজতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর বরিশালের এয়ারপোর্ট থানায় আত্মহত্যাকারী হানিফ খলিফার বিরুদ্ধে তার স্ত্রী একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গত ১ অক্টোর থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন হানিফ হাওলাদার।

জেলখানার হাসপাতালে কোয়ারেন্টাইনে ছিলেন হানিফ খলিফা। হাসপাতালের মশারী কেটে তা দিয়ে রশির মত বানিয়ে বাথরুমের পানির পাইপের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এই হাজতি। মৃত হানিফ খলিফা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মধুখালী এলাকার আলী মোহাম্মদ খলিফার ছেলে।

ডেপুটি জেলার মো. ইব্রাহীম জানান, দীর্ঘ সময় পরও বাথরুম থেকে ফিরে না আসায় কারারক্ষীরা তাকে খুঁজতে গিয়ে বাথরুমের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD