কাউনিয়ায় পুলিশের হ্যান্ডকাপসহ পালিয়েছে দুই আসামি, তোলপাড় Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




কাউনিয়ায় পুলিশের হ্যান্ডকাপসহ পালিয়েছে দুই আসামি, তোলপাড়

কাউনিয়ায় পুলিশের হ্যান্ডকাপসহ পালিয়েছে দুই আসামি, তোলপাড়




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের আওতাধীন কাউনিয়া থানা এলাকা থেকে হ্যান্ডকাপসহ দুই মাদক আসামির পালিয়ে যাওয়ার ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মঙ্গলবার দুপুরে নগরীর ভাটিখানার সাহাপাড়া এলাকার তালুকদার বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ মিরাজ ইসলাম ও মো: রাসেল নামের দুইজনকে আটক করে পুলিশ। তাদের হাতে হ্যান্ডকাপ পরানো হলেও পুলিশের অজান্তে তারা কৌশলে পালিয়ে যায়।

পলায়নের বিষয়টি জানাজানি হলে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং কাউনিয়া থানা পুলিশের একটি যৌথ টিম তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাদের আটক করা সম্ভব হয়নি। কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মো: মশিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। আসামিদের ধরতে রাতেও তল্লাশি চলবে।”

তিনি আরও জানান, পালিয়ে যাওয়া আসামিদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মোট পাঁচজনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বরিশাল নগরীতে পুলিশের হেফাজত থেকে আসামি পালানোর ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির বিষয়টিও সামনে এসেছে। বিষয়টি ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আলোচনার সৃষ্টি হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD