কাউখালী, নেছারাবাদ ও বানারীপাড়ায় ৩৭ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ Latest Update News of Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কাউখালী, নেছারাবাদ ও বানারীপাড়ায় ৩৭ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ

কাউখালী, নেছারাবাদ ও বানারীপাড়ায় ৩৭ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ

কাউখালী, নেছারাবাদ ও বানারীপাড়ায় ৩৭ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুর জেলার কাউখালী, নেছারাবাদ ও বরিশালের বানরীপাড়ার সন্ধ্যা নদীতে শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও চরগড়া জব্দ করেছে কোস্টগার্ডের একটি দল। জব্দকৃত জালের দাম ৩৭ লাখ টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড সূত্র।

 

 

কোস্টগার্ড পশ্চিম জোনের কন্টিজেন্ট কমান্ডার এম. স্বপন দাড়িয়া কারেন্ট জাল আটকের সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সন্ধ্যা নদীর কাউখালী, নেছারাবাদ ও বানারীপাড়া উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় কোস্ট গার্ড।

 

 

অভিযানের খবর পেয়ে জাল ব্যবহারকারীরা জাল ফেলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্টগার্ড কর্মকর্তারা।

 

 

দুপুরে কাউখালী খাদ্য গুদাম সংলগ্ন মাঠে কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভূষণ পালের উপস্থিতিতে জব্দকৃত ওই জাল আগুনে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD