কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ রোধে মা ও মেয়ে সমাবেশ Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ রোধে মা ও মেয়ে সমাবেশ

কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ রোধে মা ও মেয়ে সমাবেশ

কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ রোধে মা ও মেয়ে সমাবেশ




কাউখালী প্রতিনিধি॥ কাউখালীতে করোনাকালীন সময় স্কুল-কলেজ বন্ধ থাকায় বাল্যবিবাহ বৃদ্ধি পাওয়ায় এবং স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী ঝরেপড়া রোধকল্পে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী অভিভাবক এবং মা সমাবেশে উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

 

 

তারই ধারাবাহিকতায় গত সোমবার উপজেলার কেউন্দিয়া মাধ্যমিক বালক ও বালিকা বিদ্যালয় ছাত্র-ছাত্রী অভিভাবক ও মা দের নিয়ে সচেতনামূলক সমাবেশ করেছে উপজেলা প্রশাসন। উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে করোনাকালীন সময় বাল্যবিবাহ ও ঝড়েপড়া রোধ এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে অবহিতকরণ সভায় মা-মেয়ে ও অভিভাক দের উপস্থিতিতে কেউন্দিয়া মাধ্যমিক অডিটরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

সমাবেশে ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথী, আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফা সিদ্দিকা, কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বনি আমিন, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, কেউন্দিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক আব্দুল জিয়াদ, কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিদুল ইসলাম দুলাল, প্রধান শিক্ষক রত্নেশ্বর মল্লিক, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু প্রমুখ।

 

 

উপজেলায় করোনা কালীন সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাল্যবিবাহ বৃদ্ধি পেয়েছে ও ঝড়ে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। এদের শ্রেণিকক্ষে কিভাবে আবার ফিরিয়ে এনে ঝড়ে পড়া রোধ করা যায় এ বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এ সময় বক্তারা বাল্যবিবাহের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং ছাত্রীদের নিজেদের ভবিষ্যৎ চিন্তা করে সচেতন হওয়ার আহ্বান জানান।

 

 

সর্বশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। আর নয় বাল্যবিবাহ, আমরা সবাই সচেতন হব, বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD