কাউখালীতে আওয়ামী মৎস্য-তাঁতী লীগ নেতাসহ গ্রেপ্তার ৬ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কাউখালীতে আওয়ামী মৎস্য-তাঁতী লীগ নেতাসহ গ্রেপ্তার ৬

কাউখালীতে আওয়ামী মৎস্য-তাঁতী লীগ নেতাসহ গ্রেপ্তার ৬




পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী মৎস্য ও তাঁতী লীগ নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) তাদের আদালতে সোপর্দ করা হয়।

কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) দীপক বালা জানান, গ্রেপ্তাররা হলেন নাশকতার মামলার আসামি সুবিদপুর গ্রামের মজিবর রহমানের ছেলে উপজেলা আওয়ামী মৎস্য লীগ সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন (৪৮), বেকুটিয়া গ্রামের শাখায়াত হোসেনের ছেলে পিরোজপুর জেলা আওয়ামী তাঁতী লীগের সদস্যসচিব মিজানুর রহমান (৪৩)।

তিনি আরো জানান, শিয়ালকাঠি ইউনিয়নের শংকরপুর তালুকদার বাড়ির সামনে পাকা রাস্তা থেকে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন শংকরপুর গ্রামের মহারাজ তালুকদারের ছেলে জুবায়ের আহমেদ (২২), মোতালেব হালদারের ছেলে মাসুদ রানা (২৫), বরিশাল সদরের দক্ষিণ আলেকান্দা গ্রামের ফরহাদ হোসেনের ছেলে ফেরদৌস হাসান (২০) এবং বরিশাল সদরের কাজীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে রিফাত হোসেন (২২)।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, বিশেষ অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে চারজনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD