কলাপাড়ায় শ্রমিক লীগ সহসভাপতি জুয়েল হত্যা মামলা: ৮ আসামি রিমান্ডে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় শ্রমিক লীগ সহসভাপতি জুয়েল হত্যা মামলা: ৮ আসামি রিমান্ডে

কলাপাড়ায় শ্রমিক লীগ সহসভাপতি জুয়েল হত্যা মামলা: ৮ আসামি রিমান্ডে

কলাপাড়ায় শ্রমিক লীগ সহসভাপতি জুয়েল হত্যা মামলা: ৮ আসামি রিমান্ডে




তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় শ্রমিক লীগ সহসভাপতি জুয়েল প্যাদা হত্যা মামলার ৮ আসামিকে রিমান্ডে পেয়েছে পুলিশ।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান গতকাল আদালতে আসামিদের ৭ দিন করে রিমান্ড আবেদন করলে আদালত তাদের দুই দিন করে রিমান্ডে দেন।

 

মামলার আসামিরা হলেন- মিজু মাস্টার (৪০), দেলোয়ার মৃধা (৪০), শিপন চৌকিদার (৪০), ইদ্রিস প্যাদা (৫৫), মিজানুর (৩৫), জাফর (৪৫), বায়েজিদ (৩০) ও অলি উল্লাহ (৩০)।গত ৪ নভেম্বর রাতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জুয়েল প্যাদা (৩৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাম হাতের কবজি বিচ্ছিন্ন করা হয়।

 

স্থানীয়রা প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

 

অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়। গত ১২ নভেম্বর সকাল ১০টার দিকে ওই হাসপাতালে জুয়েল মারা যান।

 

এ ঘটনায় গত ৫ নভেম্বর জুয়েল প্যাদার বাবা মো. ফারুক প্যাদা বাদি হয়ে ১৩ জনকে আসামি করে কলাপাড়া থানায় মামলা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD