কলাপাড়ায় রাখাইনের বন্দোবস্তপ্রাপ্ত জমিতে জবর দখলের অভিযোগ Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ত্রয়োদশ সংসদে বিরোধী নেতৃত্বে শফিকুর ও তাহের, গেজেট প্রকাশ পাক হামলার পাল্টা জবাব আফগানের, ১৪ সেনা নিহত হরমুজ রক্ষায় আন্তর্জাতিক জোট চান ট্রাম্প ঝালকাঠিতে গাড়ি দুর্ঘটনায় আহত নৌ কর্মকর্তা দম্পতি, শিশু নিহত নেতৃত্ব হারিয়েও পাল্টা আঘাতে ইরানের কৌশল বদল, বিপাকে যুক্তরাষ্ট্র বরিশাল সিটি নগর প্রশাসক হলেন বিলকিস জাহান শিরিন জেলা আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় প্রতিনিধিদের রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল




কলাপাড়ায় রাখাইনের বন্দোবস্তপ্রাপ্ত জমিতে জবর দখলের অভিযোগ

কলাপাড়ায় রাখাইনের বন্দোবস্তপ্রাপ্ত জমিতে জবর দখলের অভিযোগ




তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে নাচনাপাড়া গ্রামে সরকারী বন্দোবস্তপ্রাপ্ত জমি জবর দখল করে মাটি কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে বিষয়টি তদন্ত পূর্বক সচেতন মহল ও আইন প্রয়োগকারী সংস্থার নজরে দিয়ে বিবাদীদের মুখোশ উন্মোচন করার দাবিতে সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন লাইচিং নামের এক রাখাইন নারী  অভিযোগে তিনি উল্লেখ করেন, লাইচিং উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়ার ৬নং জে.এল খেপুপাড়া ১১৪ নং কেসে ২০০০-২০০১ সালে ৮২৫ নং খতিয়ানের ৩৫/১, ২৩/১ দাগের ১.৫০ একর জমি বন্দোবস্ত পায়। তিনি দীর্ঘ দিন ধরে এ জমিতে বাড়ি-ঘর নির্মান করে ভোগ দখল করে আসছে।

বর্তমানে একই এলাকার চোচিং মাষ্টার, উচো মাষ্টার, ওয়েচিমং (বাবু), মাতেন ও ফুয়ে তিন চার দিন পর্যন্ত বন্দোবস্তপ্রাপ্ত ভোগ দখলীয় জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। লাইচিং বাঁধা দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের খুন জখমের হুমকি দিয়ে যাচ্ছে। বর্তমানে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এবিষয়ে একাধিকবার বিষয়ে ওয়েমিচং (বাবু) ও তার সহযোগিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

কলাপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল জব্বার জানান, প্রকৃতপক্ষে লাইচিংকে জমি বন্দোবস্ত দেয়া হয়েছে। লাইচিংয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে শ্রমিকদের মাটি কাটতে বাধা প্রদান করেছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD