কলাপাড়ায় মুক্তিযোদ্ধার ভাতার টাকা গায়েবের দায়ে পকেটমার আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় মুক্তিযোদ্ধার ভাতার টাকা গায়েবের দায়ে পকেটমার আটক

কলাপাড়ায় মুক্তিযোদ্ধার ভাতার টাকা গায়েবের দায়ে পকেটমার আটক




তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় এক মুক্তিযোদ্ধার ভাতার টাকা গায়েবের দায়ে মো.জাহাঙ্গীর হোসেন (৩৮) নামে এক পকেটমারকে জনতা আটক করে পুলিশে সোর্পদ করেছে। মঙ্গলবার দুপুরে পৌরশহরের ফলপট্রি এলাকা থেকে তাকে আটক করা হয়। সে বরগুনা জেলার কেওড়াবুনিয়া গ্রামের মো.মোছলেম মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পকেটমারদের তিন জনের একটি চক্র ছিল। স্থানীয় মুক্তিযোদ্ধা মো.আহম্মেদ আলী ফরাজী সোনালী ব্যাংক খেপুপাড়া শাখা থেকে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করে লিচু কিনতে যায়। এসময় পকেটমার চক্রের তিন সদস্য তাকে ঘিরে রেখে একজন তার পকেট থেকে টাকা নিয়ে অপরজনের কাছে সরিয়ে দেয়।

এসময় উপস্থিত জনতা জাহাঙ্গীর হোসেন নামে ওই পকেটমার চক্রের এক সদসদ্যকে আটক করে। অপর দু’জন ২৭ হাজার টাকা নিয়ে সটকে পড়তে সক্ষম হয়।

এদিকে স্থানীয়রা একাধিক জানায়, কলাপাড়া পৌরশহরে মঙ্গলবার সাপ্তাহিক হাটের দিন। এইদিন বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রামের সাধারন মানুষ কেনাকাটা করতে পৌরশহরে ভীড় জমায়। প্রতারক চক্র অপেক্ষাকৃত যে স্থানে ভীড় বেশী থাকে,সেখানেই ওরা টার্গেট করে।

আবার ব্যাংকে লেনদেনকারীরাও তাদের টার্গেট বলে স্থানীয় ব্যবসায়িরা জানিয়েছেন ।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, আটককৃতকে জেল হাজতে প্রেরন করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD