কলাপাড়ায় ভূমি অফিস সার্ভেয়ার অনাসার ও ইউপি সদস্য মাসুদ আদালতের কাটগরায় Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা দেশের ১৩তম প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে সোমবার তারেক প্রধানমন্ত্রী হলে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বীর বাসায় ফুল নিয়ে মাসুদ সাঈদী ভোটের বিরোধকে কেন্দ্র করে কাঁঠালিয়ায় সংঘর্ষ, আহত দুই নারী জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান কুয়াকাটার পর্যটনে নির্বাচন প্রভাব ফেলেছে ভালোবাসা দিবসে ইরান ইস্যু, ট্রাম্পের নির্দেশ পেলেই শুরু হতে পারে বড় অভিযান মঙ্গলবারের মধ্যে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ! বিএনপি পেল সর্বাধিক আসন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ




কলাপাড়ায় ভূমি অফিস সার্ভেয়ার অনাসার ও ইউপি সদস্য মাসুদ আদালতের কাটগরায়

কলাপাড়ায় ভূমি অফিস সার্ভেয়ার অনাসার ও ইউপি সদস্য মাসুদ আদালতের কাটগরায়




কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ভূমি অফিস সার্ভেয়ার ও লালুয়া ইউপি সদস্যকে শোকজ দিয়েছেন বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। এদের মধ্যে লালুয়া ইউপি সদস্য মো: মাসুদ হাওলাদারকে আগামী তিন দিনের মধ্যে স্ব-শরীরে আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬আগষ্ট) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: মনিরুজ্জামানের আদালত এ আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্বমধুখালী গ্রামের জনৈক মো: নুরুল ইসলাম ফরাজী জমি সংক্রান্ত বিরোধের জেরে বিগত ৩০ অক্টোবর ২০১৭ বিজ্ঞ আদালতে একটি নালিশী মামলা আনয়ন করেন। বিজ্ঞ আদালত মামলার বিষয়ে কলাপাড়া ভূমি অফিস সার্ভেয়ার মো: অনাসার উদ্দীনকে তদন্ত শেষে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপর দীর্ঘদিনেও প্রতিবেদন দাখিল না করায় বৃহস্পতিবার আদালত ওই সার্ভেয়ার কে কারন দর্শানোর আদেশ দেন।

অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের হাতে গত ১৪ জুলাই ৪০পিচ ইয়াবা সহ আটক লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের শহীদ প্যাদার পক্ষে আদালতে প্রত্যয়ন পত্র সরবরাহ করায় বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে প্রত্যয়নকারী ইউপি সদস্য মো: মাসুদ হাওলাদারকে আগামী তিন দিনের মধ্যে স্ব-শরীরে আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD