কলাপাড়ায় নৃশংস হত্যাকাণ্ড, মাটি চাপা দেওয়া লাশ উদ্ধার Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




কলাপাড়ায় নৃশংস হত্যাকাণ্ড, মাটি চাপা দেওয়া লাশ উদ্ধার

কলাপাড়ায় নৃশংস হত্যাকাণ্ড, মাটি চাপা দেওয়া লাশ উদ্ধার




পটুয়াখালী প্রতিনিধি ॥ কলাপাড়া উপজেলায় নিখোঁজের তিনদিন পর খালের চরে মাটি চাপা দেওয়া অবস্থায় এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালি গ্রামের সাপুড়িয়া খাল এলাকা থেকে নিহত ফেরদৌস মুন্সি (৩৮)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ফেরদৌস মুন্সি মধুখালি গ্রামের রহমান মুন্সির ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে অসুস্থ বাবাকে দেখে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য স্থানে খোঁজ করলেও তার কোনো হদিস পাওয়া যায়নি।

রবিবার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা সাপুড়িয়া খালের চরে নতুন করে কাটা মাটির চিহ্ন দেখতে পান। এতে সন্দেহ হলে তারা মাটি সরাতে শুরু করেন। একপর্যায়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে দেখা গেছে, নিহতের গলায় লাইলনের রশি দিয়ে ফাঁস দেওয়া ছিল। তার বাম হাতের বুড়ো আঙুল বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়, যা হত্যাকাণ্ডের নৃশংসতার ইঙ্গিত দেয়।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশ গুমের উদ্দেশ্যে খালের চরে পুঁতে রাখা হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে এবং খুব দ্রুত রহস্য উদ্ঘাটন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD