কলাপাড়ায় আগুনে পুড়ল মাছের আড়তসহ ৬ টি দোকান Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় আগুনে পুড়ল মাছের আড়তসহ ৬ টি দোকান

কলাপাড়ায় আগুনে পুড়ল মাছের আড়তসহ ৬ টি দোকান




কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার মৎস্য বন্দর মহিপুরে আগুনে পুড়ে গেছে মাছের আড়তসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠান। শনিবার মধ্যরাতে মৎস্য মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখায় পুরে ছাই হয়ে যায় আকন ফিস ও তেমন ফিস নামের দুটি মৎস্য আড়ত, তিনটি ইলেকট্রনিক্সের দোকান ও একটি চায়ের দোকান। পরে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন এতে তাদের অন্তত ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

মহিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ফয়সাল ফিস’র মালিক ফজলু গাজী জানান, আকন ফিসের পাশেই তার আড়ত। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে। তবে কোথা থেকে এবং কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসেন সাংবাদিকদের জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিরুপনে ফায়ার সার্ভিসের তদন্ত টিম মাঠে কাজ করছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD