করোনার ভয়ে দাফনে এলো না কেউ, এগিয়ে এলেন কাউখালীর ইউএনও Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনার ভয়ে দাফনে এলো না কেউ, এগিয়ে এলেন কাউখালীর ইউএনও

করোনার ভয়ে দাফনে এলো না কেউ, এগিয়ে এলেন কাউখালীর ইউএনও

করোনার ভয়ে দাফনে এলো না কেউ, এগিয়ে এলেন কাউখালীর ইউএনও




পিরোজপুর প্রতিনিধি॥ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনায় এক নারীর মৃত্যু হয়। তাকে নিজ গ্রামের বাড়ি পিরোজপুরের কাউখালীতে নিয়ে এলে করোনার ভয়ে পাশে ছিল না কোনো আত্মীয়স্বজন বা এলাকাবাসী। ঘণ্টার পর ঘণ্টা সেখানে পড়ে থাকে তার মরদেহ। এ সময় তাকে গোসল করানোর জন্য এগিয়ে আসেন কাউখালীর ইউএনও খালেদা খাতুন।

 

 

শুক্রবার রাত সাড়ে ১০টায় কাউখালী সদর ইউনিয়নের উজিয়ালখান গ্রামে এ ঘটনা ঘটে। করোনায় মৃত রেখা একই গ্রামের সোলায়মান হোসেনের স্ত্রী।

 

 

জানা যায়, উজিয়ালখান গ্রামের রেখা সুলতানা করোনা আক্রান্ত হয়ে শুক্রবার দুপুরে বরিশাল শেবাচম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তাকে কাউখালীর গ্রামের বাড়িতে নিয়ে এলে পালিয়ে যান আত্মীয়স্বজনরা। এছাড়া এগিয়ে আসেননি কোনো এলাকাবাসীকেও। বিষয়টি জানতে পারেন ইউএনও খালেদা খাতুন।

 

 

ওই রাতেই ইউএনও এবং স্বেচ্ছাসেবী মাহফুজা মিলি ও শামীমা আক্তারকে সঙ্গে নিয়ে নিজেই মৃত ওই নারীর গোসলের কাজে অংশ নেন।

 

 

কাউখালীর ইউএনও খালেদা খাতুন বলেন, খবর পেয়ে শুক্রবার রাতেই আমি দুজন স্বেচ্ছাসেবী নিয়ে সেখানে হাজির হই ও মরদেহ গোসল করানোর কাজে অংশ নেই।

 

 

তিনি আরো বলেন, আগে কখনো মরদেহ গোসল করানোর অভিজ্ঞতা ছিল না। গোসল করানোর আগে নিয়মরীতি সব শিখে নিতে হয়েছে। সুরক্ষাসামগ্রী পরে ধর্মীয় রীতি অনুযায়ী তাকে গোসল ও কাফনের কাপড় পরানো হয়। রাত ১২টার দিকে উজিয়ালখান গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

 

 

নিহতের স্বামী সোলাইমান হোসেন বলেন, তার স্ত্রী গত সাতদিন ধরে জ্বরে ভুগছিলেন। বুধবার কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওই রাতেই তার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশালের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD