এসএসসিতে বৃত্তি পেল বরিশালের ১৩৯৫ শিক্ষার্থী Latest Update News of Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এসএসসিতে বৃত্তি পেল বরিশালের ১৩৯৫ শিক্ষার্থী

এসএসসিতে বৃত্তি পেল বরিশালের ১৩৯৫ শিক্ষার্থী




স্টাফ রিপোর্টার ||

২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১ হাজার ৩৯৫ শিক্ষার্থীকে মেধা ও সাধারণ বৃত্তি প্রদানের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। যার মধ্যে মেধাবৃত্তি পেয়েছেন ১০০ জন শিক্ষার্থী । এছাড়া সাধারন বৃত্তিপ্রাপ্তদের মধ্যে মহানগর এলাকায় ৮ জন, উপজেলা অনুযায়ী ১৬৮ জন এবং জেলা অনুযায়ী গোটা বিভাগে ১ হাজার ১১৯ জনকে বৃত্তি দেয়া হবে।

শিক্ষাবোর্ডের ওয়েব সাইটে প্রকাশিত সচিব প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী বিভাগের বরিশাল জেলায় ৪২, ঝালকাঠীতে ৫, পটুয়াখালীতে ১৫, বরগুনা ১১, পিরোজপুরে ১২ ও ভোলায় ১৫ জন মেধাবৃত্তি পেয়েছেন।

অপরদিকে উপজেলার ১৬৮ টি ব্যতিত জেলা অনুযায়ী ১ হাজার ১১৯ জনকে বৃত্তি দেয়া হবে। যে অনুযায়ী বিভাগের বরিশাল জেলায় ৩৯৭, ঝালকাঠীতে ৮৬, পটুয়াখালীতে ১৯৩, বরগুনা ১২৪, পিরোজপুরে ১৪৪ ও ভোলায় ১৭৫ জনকে সাধারন বৃত্তি পেয়েছেন।

চলতি বছরের জুলাই মাস হতে ২০২০ সালের জুন মাস পর্যন্ত ২ বছর মেয়াদে এই বৃত্তি দেয়া হবে। শুধুমাত্র নিয়মিত ছাত্রছাত্রীরাই বৃত্তি পাবে বলে উল্লেখ করা হয়। মেধাবৃত্তিতে মাসিক ৬০০ ও এককালীন অনুদান (প্রতি বছর) ৯০০ এবং সাধারণ বৃত্তিতে মাসিক ৩৫০ ও এককালীন ৪৫০ টাকা করে প্রদান করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD