উত্তরপত্র জালিয়াতির বিষয় প্রমাণিত হওয়ায় শাস্তি পেলো বরিশালের ১৮ পরীক্ষার্থী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




উত্তরপত্র জালিয়াতির বিষয় প্রমাণিত হওয়ায় শাস্তি পেলো বরিশালের ১৮ পরীক্ষার্থী

উত্তরপত্র জালিয়াতির বিষয় প্রমাণিত হওয়ায় শাস্তি পেলো বরিশালের ১৮ পরীক্ষার্থী




নিজস্ব প্রতিবেদক॥  ২০১৯ সালের অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় নিয়ম লঙ্ঘন করে অংশ নেওয়া ও উত্তরপত্র জালিয়াতির বিষয় প্রমাণিত হওয়ায় বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ১৮ পরীক্ষার্থীকে শাস্তি দিয়েছে। এরমধ্যে ওই ১৮ পরীক্ষার্থীর এইচএসসি পরীক্ষা বাতিল ও একইসাথে পরবর্তী তিন বছরের জন্য তারা পরীক্ষা দেওয়ার অনুমতি পাবে না।

আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক মোঃ আনোয়ারুল আজিম জানান, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা গ্রহণ ও শাস্তির ৪২ নম্বর আইনের ৮ ধারা অনুযায়ী পরীক্ষার্থীদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে গত ৯ আগস্ট শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে ওই ১৮ পরীক্ষার্থীর অভিভাবকরা সংবাদ সম্মেলন করেন। যেখানে ১৮ পরীক্ষার্থীর ফলাফল অনৈতিকভাবে স্থগিত (উইথেলড) রাখার অভিযোগ করেন অভিভাবকরা। একইসাথে বোর্ড কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত ও জিজ্ঞাসাবাদের নামে এক পরীক্ষার্থীকে রুমের মধ্যে আটক করে মারধরের অভিযোগও করা হয়।

অভিযোগ প্রসঙ্গে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, অভিভাবকরা সংবাদ সম্মেলন এমনকি চাইলে আইনি সহায়তাও নিতে পারেন। কিন্তু আমরাও বোর্ডের নিয়মের বাইরে যেতে পারিনা। ওই ১৮ পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করে পরীক্ষায় অংশ নিয়েছিল। অপরদিকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বোর্ডের অফিস সহকারী গবিন্দকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলেও চেয়ারম্যান উল্লেখ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD