উজিরপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা দেশের ১৩তম প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে সোমবার তারেক প্রধানমন্ত্রী হলে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বীর বাসায় ফুল নিয়ে মাসুদ সাঈদী ভোটের বিরোধকে কেন্দ্র করে কাঁঠালিয়ায় সংঘর্ষ, আহত দুই নারী জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান কুয়াকাটার পর্যটনে নির্বাচন প্রভাব ফেলেছে ভালোবাসা দিবসে ইরান ইস্যু, ট্রাম্পের নির্দেশ পেলেই শুরু হতে পারে বড় অভিযান মঙ্গলবারের মধ্যে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ! বিএনপি পেল সর্বাধিক আসন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ




উজিরপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

উজিরপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা




উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযাগ উঠেছে মাদকসেবীর বিরুদ্ধে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন শিশুটির মা।

অভিযোগ সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের যোগীরকান্দা গ্রামে সৌদি প্রবাসীর স্ত্রী ও সন্তানের বসবাস। প্রবাসীর আট বছরের শিশু সন্তান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পার্শ্ববর্তী বাড়ির খলিল রাঢ়ীর মাদকসেবী ছেলে রাব্বি রাঢ়ী (২৫) ভিকটিমকে মিথ্যে কথা বলে নিজেদের ঘরে নিয়ে আসে। এ সময় তিনি শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে পরিবারের লোকজন পরে তাকে উদ্ধার করে এবং থানা পুলিশের কাছে আশ্রয় নেয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রাব্বি রাঢ়ীকে আসামি করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান সোহাগ।

এছাড়া বাদীর অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করে ভিকটিম শিশুকে যথাযথ প্রক্রিয়ায় জবানবন্দি রেকর্ড করার জন্য বিজ্ঞ আদালতের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে শিশুটির মা জানিয়েছন, রাব্বি রাঢ়ী বিবাহিত হলেও তিনি মাদকাসক্ত হওয়ায় বিভিন্নভাবে মানুষকে উত্ত্যক্ত করে আসছেন। এর আগে তিনি মাদকসহ গ্রেপ্তার হয়ে জেলও খেটেছেন।

তার দাবি, এর আগেও তার মেয়েকে একইভাবে ধর্ষণের চেষ্টা চালানো হয়। তখন পারিবারিকভাবে চাপ প্রয়োগ করে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছিল। তবে এবার তিনি সঠিক বিচার চান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD