উজিরপুরে চাচার ধর্ষণে ছয় মাসের অন্তঃসত্ত্বা ভাতিজি Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




উজিরপুরে চাচার ধর্ষণে ছয় মাসের অন্তঃসত্ত্বা ভাতিজি

উজিরপুরে চাচার ধর্ষণে ছয় মাসের অন্তঃসত্ত্বা ভাতিজি

উজিরপুরে চাচার ধর্ষণে ছয় মাসের অন্তঃসত্ত্বা ভাতিজি




উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে চাচাতো চাচার ধর্ষণে পঞ্চম শ্রেণির শিশু শিক্ষার্থী ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইতোমধ্যে উপজেলা জুড়ে আলোড়ন দেখা দিয়েছে।

 

 

শিশুটির পরিবারের দাবি, একই বাড়ির দূরসম্পর্কের চাচা ভয়ভীতি আর নানা প্রলোভন দেখিয়ে ওই শিশু শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করায় সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। তবে লোকলজ্জার ভয়ে বিষয়টি তারা থানা পুলিশ পর্যন্ত না গড়িয়ে নিজেরা মীমাংসা করেছে বলে জানায়।

 

 

তবে এলাকাবাসী বলছে, এমন ঘটনার উপযুক্ত বিচার হোক। সঠিকভাবে তদন্তপূর্বক এ ঘটনায় অভিযুক্তকে আইনের মাধ্যমে যেন কঠোর শাস্তি দেয়া হয়।

 

 

স্থানীয় ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠী গ্রামের করিম খানের ছেলে আমিনুল খানের (২২) বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুটি একই বাড়ির আমিনুল খানের চাচাতো ভাইয়ের মেয়ে। সম্প্রতি ওই শিশুর শারীরিক অবস্থা দেখে পরিবারের সন্দেহ হলে তার অন্তঃসত্ত্বা বিষয়টি ধরা পড়ে। এরপর ওই শিশু শিক্ষার্থী তার পরিবারসহ স্থানীয়দের কাছে পুরো ঘটনা জানায়।

 

 

ভুক্তভোগী শিশুর মা বলেন,‘অভিযুক্ত আমিনুল সম্পর্কে তার চাচাতো দেবর। তাই থানায় মামলা না দিয়ে বিষয়টি উভয় পরিবার নিজেদের মধ্যে মীমাংসা করেছে’।

 

 

তবে কী মীমাংসা হয়েছে সে সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেনি।

 

 

এদিকে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউল আহসান ঘটনা সম্পর্কে বলেন, এ ধরনের কোনো ঘটনার অভিযোগ এখনো পাইনি। ওই শিশুর পরিবার থেকে অভিযোগ দেয়া হলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD