ইন্দুরকানীতে বনফুল পরিবহনের চাপায় যুবক নিহত Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ইন্দুরকানীতে বনফুল পরিবহনের চাপায় যুবক নিহত

ইন্দুরকানীতে বনফুল পরিবহনের চাপায় যুবক নিহত




পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে বাসচাপায় মারুফ (৩২) নামের এক মোটরসাইকেল চালক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমিদপুর এলাকায় পিরোজপুর মঠবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।মো: মারুফ পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার টগড়া এলাকার মাওলানা আব্দুস সালাম তালুকদারের ছেলে।

মারুফের বাবা জানান, ‘সকালে তার ছেলে ব্যক্তিগত মোটরসাইকেল যোগে টগড়া এলাকায় তাদের বাড়ি থেকে পিরোজপুরের উদ্দেশে রওনা হয়। পরে পিরোজপুর মঠবাড়িয়া সড়কের ইন্দুরকানী উপজেলার উমিদপুর এলাকায় এলে ঢাকা থেকে আসা বনফুল পরিবহনের একটি বাস তার ছেলেসহ মোটরসাইকেলটি চাপা দেয়। এতে তার ছেলে মারুফ গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়।

অবস্থা গুরত্বর হওয়া জেলা হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপালে পাঠানো হয়। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারুফ মারা যায় ।

‘ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় বনফুল পরিবহনের চালক ও বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD