আগৈলঝাড়ায় যৌতুক লোভী স্বামীর কান্ড ! Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আগৈলঝাড়ায় যৌতুক লোভী স্বামীর কান্ড !

আগৈলঝাড়ায় যৌতুক লোভী স্বামীর কান্ড !




গৌরনদী প্রতিনিধি :
বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের জন্য গৃহবধূকে শারীরিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ফুল্লশ্রী গ্রামের মনির খলিফার মেয়ে সুমা আক্তারের সাথে চেঙ্গুটিয়া গ্রামের আ.আজিজ ঘরামীর ছেলে মিরাজুল ইসলাম ঘরামীর চার বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের সময় ছেলের পরিবারকে নগদ টাকা ও স্বর্নালংকার যৌতুক হিসেবে দেয়া হয়েছে। বিয়ের পর একাধিকবার ব্যবসা করার কথা বলে স্ত্রী সুমাকে পিতার বাড়ি থেকে টাকা আনার জন্য বলতেন স্বামী মিরাজুল ইসলাম। টাকা দিতে অস্বীকৃতি জানালে সুমাকে শাররীক নির্যাতন করত স্বামী মিরাজুল ইসলাম। বৃহস্পতিবার স্বামী মিরাজুল ইসলাম ব্যবসা বড় করার জন্য ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে শ্বশুর পরিবারের কাছে। শ্বশুর পরিবার যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে ঘরের দরজা জানালা বন্ধ করে ওড়না দিয়ে হাত পা বেঁধে এবং গামছা দিয়ে মুখ বেঁধে দরজার লাঠি দিয়ে এলোপাথাড়ি ভাবে মারতে থাকে স্ত্রী সুমাকে। মারধরের কারনে তার তিন মাসের সন্তান নষ্ট হয়ে যায়। সুমার ডাকচিৎকার শুনে স্থানীয়রা সুমাকে উদ্ধার করে। এ ঘটনার পর সুমা স্বামীর কাছ থেকে পালিয়ে এসে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় সুমার পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD